ব্যারিস্টার জহরত চৌধুরীর সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় সার্ফ পার্লামেন্টারিয়ান্স স্টাডি ট্যুর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

ব্যারিস্টার জহরত চৌধুরীর সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় সার্ফ পার্লামেন্টারিয়ান্স স্টাডি ট্যুর

  • সোমবার, ২০ জুলাই, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সংরক্ষিত মহিলা আসনের (মৌলভীবাজার ও হবিগঞ্জ) সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর সুযোগ্য মেয়ে বড়লেখার কৃতী সন্তান ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত সার্ফ পার্লামেন্টারিয়ান্স স্টাডি ট্যুর সম্পন্ন করেছেন।

১২ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক এই সেমিনার অনুষ্ঠিত হয়। তিনি সফলভাবে উক্ত সেমিনারে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করে ১৭ জুলাই রাতে দেশে প্রত্যাবর্তন করেন।

এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি জানান, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সফরে দক্ষিণ এশিয়ার সংসদ সদস্যরা জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন, সবুজ অর্থনীতি, জ্বালানি রূপান্তর এবং আঞ্চলিক সহযোগিতা বিষয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেন।

Manual6 Ad Code

স্টাডি ট্যুরে তিনি সিঙ্গাপুরের মেরিনা ব্যারেজ, এনার্জি রিচার্স ইন্সটিটিউট @ এনটিইউ (ইআরআই@এন), ন্যাশনাল ক্লাইমেট চেঞ্জ সেক্রেটারিয়েট (এনসিসিএস), মিনিষ্ট্রী অব ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি (এসটিআই), মনিটারি অথোরিটি অব সিঙ্গাপুর (এমএএস) গ্যাস সিঙ্গাপুর সাসটেইনেবল ফিন্যান্স এসোয়িয়েশন (এসএসএফএ)-এর বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন। এসব আলোচনায় জলবায়ু নীতি, কার্বন মার্কেট, টেকসই অর্থায়ান এবং পরিচ্ছন্ন জ্বালানি নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।

Manual2 Ad Code

ইন্দোনেশিয়া পর্বে তিনি এশিয়ান ইন্টার-পার্লামেন্টারি এসেম্বলি (এআইপিএ), এশিয়ান সেক্রেটারিয়েট, ন্যাশনাল এনার্জি কাউন্সিল (ডিইএন) গ্যাস এশিয়ান সেন্টার ফর এনার্জি (এসিই)-এর সঙ্গে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকের আলোচনায় আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা, এশিয়ান পাওয়ার গ্রিড, জলবায়ু অর্থায়ন এবং ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তরের বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে উঠে আসে।

Manual6 Ad Code

এই সফর বাংলাদেশের সংসদীয় কূটনীতি, আন্তর্জাতিক সহযোগিতা এবং জলবায়ু ও জ্বালানি খাতে ভবিষ্যৎ নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!