বড়লেখায় বেবিজোনের শার্ট চুরি, সিসি ফুটেজে চোর শনাক্ত ও গ্রেফতার : চোরাইপণ্য উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় বেবিজোনের শার্ট চুরি, সিসি ফুটেজে চোর শনাক্ত ও গ্রেফতার : চোরাইপণ্য উদ্ধার

  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

বড়লেখা পৌরশহরের সোনারগাঁ বেবীজোন থেকে দিনে দুপুরে অভিনব কায়দায় শার্টের বস্তা (আনুমানিক ২০০ পিস) চুরি করে নির্বিঘ্নে পালিয়ে যায় সচতুর এক চোর। চোরাই মালামাল বিক্রি করতে কুলাউড়া শহরে বীরদর্পে ঘুরে বেড়ায় ওই চোর।

Manual3 Ad Code

চুরির ঘটনাস্থল ও বিক্রির উদ্দেশ্যে কুলাউড়া শহরে ঘুরে বেড়ানোর সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অবশেষে বুধবার রাতে কুলাউড়া থেকেই মো. ফখর উদ্দিন (৪১) নামক সেই চোরকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৯৯ পিস শার্ট উদ্ধার করেছে পুলিশ। সে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার আসাম পাড়া গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

জানা গেছে, ১৭ জুলাই দুপুর ১ ঘটিকা হতে ২ ঘটিকার যে কোন সময় বড়লেখা পৌরশহরের (হাজীগঞ্জ বাজার) মসজিদ মার্কেটের ভিতরের সোনারগাঁ বেবীজোনের সামনে থেকে অজ্ঞাতনামা চোর বাচ্চাদের বিভিন্ন সাইজের আনুমানিক ২০০ পিছ শার্ট চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। এব্যাপারে দোকান মালিক থানায় মামলা করেন।

ওসি মো. মনিরুজ্জামান খান জানান, ঘটনার বিষয়ে মামলা দায়েরের পর সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার রাতে কুলাউড়া উপজেলার একটি এলাকা থেকে আসামি মো. ফখর উদ্দিনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৯৯ পিস শার্ট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬ মামলা থাকার তথ্য মিলেছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!