ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার দক্ষিণভাগ বাজার ও ডাকঘরের আঙিনা পরিচ্ছন্নতায় ইউএনও’র অভিযান কুলাউড়ায় আল-ফায়জীর উদ্যোগে কৃতিশিক্ষার্থী সংবর্ধণা কমলগঞ্জে হিউম্যান রাইজ ফাউন্ডেশনের নিজস্ব অফিস সমন্বয় কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন কমলগঞ্জে শ্রমিক নেতা মফিজ আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী পালন   শ্রীমঙ্গলে চা বাগানের দেড় শতাধিক শিশুকে নতুন পোশাক দিল অঙ্গীকার কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে  উপজেলা প্রশাসন ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ছাতক মরাচেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু উত্তোলন : ৩৭ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত

  • বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

Manual4 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: :

Manual3 Ad Code

‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। বুধবার অর্ধদিন ব্যাপী উপজেলার কালীঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানে এ অনুষ্ঠানের আয়োজন করে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি), শ্রীমঙ্গল।

Manual5 Ad Code

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কমিউনিকেশন ও পাবলিসিটি কর্মকর্তা এ এস এম আতিকুর রহমান।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য দেন পিএফজি’র শ্রীমঙ্গলের কো-অর্ডিনেটর ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, সদস্য ও শ্রমিক নেতা নূর মোহাম্মদ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী, ওয়াইপিএজি শ্রীমঙ্গলের কো-অর্ডিনেটর সৈয়দ আরমান জামি এবং সদস্য এ কিউ এম নাঈম আর রহমান, সাজন কাহার, পূর্ণিমা কানু ও মোছা. মরিয়ম জাহান।

Manual7 Ad Code

এ সময় ওয়াইপিএজি’র চন্দ্রিমা গোস্বামী, মো. তানভীরুল ইসলাম মাহিন, মো. সাইদ হাসান রাদি, আয়েশা বেগম তাওহিদা, কর্তিক সাহা অভয়সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যুবদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্ট ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

আয়োজকরা বলেন, তরুণদের মধ্যে শান্তি, সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তনে যুবসমাজকে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!