কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ

কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ

  • মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :::

Manual4 Ad Code

ক্লাসের ফাঁকে সৃজনের উচ্ছ্বাস, অগ্রণীর দেয়ালে ‘অন্বেষণ’ ক্লাসের ফাঁকে কিংবা স্কুল বিরতিতে দলবেঁধে কাজ করছে শিক্ষার্থীরা। কেউ কবিতা লিখছে, কেউ আটা দিয়ে কাগজ ও নকশা লাগাচ্ছে, আবার কেউ রঙিন পেন্সিলে ফুটিয়ে তুলছে নিজের মনের ভাবনা। আপনমনে সৃজনশীলতার ছোঁয়ায় সাজিয়ে তুলছে দেয়ালিকা। তাদের চোখেমুখে কাজের আনন্দ, নতুন কিছু করার উৎসাহ।

Manual2 Ad Code

এমনই উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে ‘অন্বেষণ’ শিরোনামে দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী। এ সময় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও ‘অন্বেষণ’-এর সম্পাদক তনুশ্রী শর্মা সম্পাদকীয় পাঠ করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. এরশাদ হোসাইন, আফিয়া বেগম, ফণীভূষণ চন্দ, সঞ্জয় দেবনাথ, নূর ইসলাম, শফিকুল ইসলাম জুয়েল, সুশান্ত কুমার বর্মন, নীলিমা রানী বৈদ্য, জয়রাজ উল্যা, আবুল কাশেম তুহিন, শিমুল মিয়া, মীরা শর্মাসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী বলেন, কোমলমতি শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ পাঠ্যপুস্তকের বাইরের সহপাঠক্রমিক শিক্ষায় ইতিবাচক প্রভাব ফেলছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তাদের মনোজগতে সৃজনশীলতার বিকাশ ঘটে। পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের মেধা ও মনন আরও বিকশিত হয়। তাই শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রমের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের রচনায় সমৃদ্ধ দেয়াল পত্রিকায় ছড়া, কবিতা, কৌতুক, রম্যরচনা, অণুগল্পসহ বিভিন্ন ধরনের সৃজনশীল লেখা স্থান পেয়েছে। নিজেদের ভাবনা ও সৃষ্টিশীলতা দিয়ে দেয়াল পত্রিকা সাজিয়ে আনন্দিত শিক্ষার্থীরা।##

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!