এইবেলা কুলাউড়া:: মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ ফয়জুর রহমান ছুরুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।
বিশেষ অতিথির ববক্তব্য দেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা শিক্ষা অফিসার নাজনীন সুলতানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদোয়ান খান, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা সরকার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টাে, প্রধান শিক্ষক আমির হোসেন, সহকারী শিক্ষা অফিসার খোরশেদ আলম, প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম, সহকারী শিক্ষক সমিতির সভাপতি ফখর উদ্দিন, আব্দুল মোহাইমিন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন গুণী শিক্ষককে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। সম্বর্ধিত শিক্ষকরা হলেন কলেজ পর্যায়ের সহকারী অধ্যাপক মোঃ মাজহারুল ইসলাম, মাধ্যমিক পর্যায়ে সেলিম আহমদ, প্রাথমিক পর্যায়ে মোহাম্মদ মোশের্দ আলম, শিউলি আচার্য ও সোহানা আক্তার চৌধুরী।