জুড়ীতে আগুনে পুড়ে ছাই দোকান, নিঃস্ব ইসমাইল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় মুখর কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয় কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত: ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’ গুজব-অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান- বড়লেখায় দূর্গাপূজা উপলক্ষ্যে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা জুড়ীতে আগুনে পুড়ে ছাই দোকান, নিঃস্ব ইসমাইল আসছে ইকবালের নতুন সিনেমা ‘নসিব’ বিশ্ব শিক্ষক দিবস, শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন ও গুণী শিক্ষক সম্মাননা বিএনপি ও জামায়াতের কর্মীদের নিয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি, বাদ মুলধারার সাংবাদিকরা হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার?

জুড়ীতে আগুনে পুড়ে ছাই দোকান, নিঃস্ব ইসমাইল

  • সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

Manual6 Ad Code

জুড়ী প্রতিনিধি:: মৌলভীবাজারের জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইসমাইল আলীর একটি দোকানঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে দোকানের মালামালসহ প্রায় ৪ লাখ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে।

Manual4 Ad Code

সোমবার (৫ অক্টোবর) ভোরে বেলাগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দোকানঘরটি সম্পূর্ণ পুড়ে যাওয়ার পাশাপাশি দোকানে থাকা বিভিন্ন মালামাল ও নগদ ১ লাখ টাকা পুড়ে যায়।

Manual2 Ad Code

অগ্নিকাণ্ডে ইসমাইল আলীর প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আকস্মিক এ ঘটনায় দোকানের সবকিছু হারিয়ে তিনি এখন নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছেন।

স্থানীয়রা জানান, ভোরে দোকানে আগুন জ্বলতে দেখে তারা ছুটে আসেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দোকানঘর ও ভেতরে থাকা মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জুড়ী ফায়ার ষ্টেশন কর্মকর্তা শামীম আহমদ জানান,ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগে এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলেছে। বিদ্যুৎ এর সর্ট সার্কিট থেকে এ
আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণায় বুঝা গেছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!