কোভিড-১৯ টিকাদানের উদ্বোধন- কুলাউড়ায় প্রথম টিকা নিলেন স্বাস্থ্য কর্মকর্তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন

কোভিড-১৯ টিকাদানের উদ্বোধন- কুলাউড়ায় প্রথম টিকা নিলেন স্বাস্থ্য কর্মকর্তা

  • রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাদানের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।

Manual1 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ নুরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। প্রথমদিনে নিবন্ধনকৃত ২৫ জনের মধ্যে ২০জনকে টিকা দেয়া হয়। এরমধ্যে দুই তৃতীয়াংশ স্বাস্থ্য বিভাগের লোকজন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হক প্রথম টিকা গ্রহণ করেন। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডা. কমল রতন সাহা, ডা. মৃণাল কান্তি সেন, কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: জাকির হোসেন, মেডিকেল অফিসার আবু বকর খান নাসের রাশু, কুলাউড়ার প্রবীণ শিক্ষাবিদ আব্দুল বাসিত চৌধুরী ও তাঁর সহধর্মিণী, কৃষি ব্যাংক কুলাউড়া শাখার সাবেক ব্যবস্থাপক বেলাল আহমদ চৌধুরী, প্রিন্সিপাল অফিসার মোশতাক আহমদ, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমানসহ আরো ১০ জন সিএইচসিপি কর্মকর্তারা টিকা গ্রহণ করেন।

Manual3 Ad Code

টিকা গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ডা. নুরুল হক বলেন, মহান আল্লাহ পাকের নিকট হাজারো শুকরিয়া জ্ঞাপন করছি যে, প্রথম টিকা গ্রহণ করে আমি নিজেকে গর্বিত মনে করছি। বিশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীকে যার উদ্যোগে সমগ্র বাংলাদেশে সর্বস্তরের লোকজনদের টিকা দেয়া হচ্ছে। টিকাদান নিয়ে অনেকে গুজব ও অপপ্রচার চালিয়েছিলো কিন্তুু আমি টিকাগ্রহণ করার পর নিয়মঅনুযায়ী আধাঘন্টা অপেক্ষা করেছি। কোন রকম সমস্যা অনুভব করিনি বা আমার শরীরে কোন পাশর্^প্রতিক্রিয়া দেখা দেয়নি। আমি সম্পূর্ণরুপে সুস্থ ও স্বাভাবিক আছি। আমি অনুরোধ করবো সকলকে যাতে করে কোনপ্রকার গুজবে কান না দিয়ে সবাই টিকাগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করবেন এবং সরকারের দেয়া এই টিকা বিনামূল্যে গ্রহন করবেন।

Manual6 Ad Code

প্রবীণ শিক্ষাবিদ ও কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাছিত চৌধুরী (৮০) বলেন, আমার স্ত্রীসহ পরিবারের চারজন সদস্য একত্রে হাসপাতালে এসে টিকাগ্রহণ করেছি। আমার কোন সমস্যা বা পাশর্^প্রতিক্রিয়া দেখা দেয়নি। ভ্যাকসিন টিকা গ্রহণ করে আমার খুবই ভালো লেগেছে। আমিসহ পরিবারের সবাই সুস্থ আছি। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই।

কুলাউড়া হাসপাতাল সূত্রে জানা গেছে, টিকাদানের জন্য হাসপাতালের দ্বিতীয় তলায় দুটি বুথ রয়েছে। এরমধ্যে প্রতিটি বুথে দুইজন দক্ষ টিকাদানকারী ও চারজন করে স্বেচ্ছাসেবী কাজ করছেন। দুপুর দুইটা পর্যন্ত চলে এ কর্মসূচি। এখন পর্যন্ত কুলাউড়া থেকে ৭৮৫ জনের অনলাইন নিবন্ধন সম্পন্ন হয়েছে। প্রথমধাপে সর্বমোট সাড়ে ৫ হাজার লোককে এই টিকা দেওয়া হবে। এবং প্রত্যেককে আগামী ৮ সপ্তাহ পরে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। সোমবার ৫০ জনকে টিকা দেয়ার জন্য টার্গেট ধরা হয়েছে। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!