কুলাউড়ায় একাধিক মামলার পলাতক আসামী ছমরু মিয়া গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন

কুলাউড়ায় একাধিক মামলার পলাতক আসামী ছমরু মিয়া গ্রেফতার

  • বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন থেকে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী ছমরু মিয়া (৪০) কে ১০ ফেব্রুয়ারি বুধবার ভোররাতে গ্রেফতার করেছে পুলিশ। সে সাদিপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।

Manual1 Ad Code

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সাদিপুর গ্রামের ছমরু মিয়া এলাকার একজন চিহ্রিনত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামী। পুলিশ তাকে গ্রেফতারের জন্য একাধিকবার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। শেষতক ১০ ফেব্রুয়ারি ভোররাত আনুমানিক ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামরুল হাসানের নেতৃত্বে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। তল্লাশির এক পর্যায়ের বাড়ির একটি খাটের নিচ থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Manual5 Ad Code

আসামী ছমরু মিয়া মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিআর মামলা (নং ১৯২/২০) এর প্রধান ও পলাতক আসামী। এছাড়াও তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আসামী ছমরু মিয়াকে গ্রেফতারের পর এলাকায় স্বস্তির নি:শ্বাস ফিরে এসেছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, আটক আসামী আদালতে সোপর্দ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!