কমলগঞ্জে মানছে না স্বাস্থ্যবিধি কমেছে মাস্ক ব্যবহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি

কমলগঞ্জে মানছে না স্বাস্থ্যবিধি কমেছে মাস্ক ব্যবহার

  • শনিবার, ২৭ জুন, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual6 Ad Code

করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। বর্তমানে আক্রান্তের সংখ্যা বাড়লেও হাটবাজারে গাঁ ঘেষা ঘেষি করে লোকজন চলাচল করছেন। পূর্বের তুলনায় মাস্ক ব্যবহারের সংখ্যাও হ্রাস পাচ্ছে। উপজেলা প্রশাসন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও জনসাধারণের মধ্যে সচেতনতা পরিলÿিত হচ্ছে না। ফলে করোনা ঝুঁকি বাড়ছে বলে সচেতন মহলের মধ্যে উদ্বেগ সৃষ্টি হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার ভানুগাছ, শমশেরনগর, আদমপুর, মুন্সীবাজার, পতনঊষার, নয়াবাজার, রাজদিঘীরপারসহ বিভিন্ন হাটবাজারে সন্ধ্যার পরও কিছু দোকানপাট খোলা ও জনসমাগম ঘটছে। করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে হাটবাজারে সরকারি নির্দেশনা মানা হচ্ছে না। বিকাল ৪টার পর ফার্ম্মেসী ব্যতীত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮ ঘটিকা পর্যন্ত খোলা থাকছে। সামাজিক দুরত্ব মোটেও মানা হচ্ছে না। ব্যবসা প্রতিষ্ঠানে গাঁ ঘেষাঘেষি করে লোকজন চলাফেরা করছেন। বর্তমানে সচেতন মহল ব্যতীত অন্যরা মাস্ক ব্যবহারও বন্ধ করে দিয়েছেন। সাবান দিয়ে হাত ধোঁয়ার সচেতনতা প্রথম প্রথম লোকজনের মধ্যে কিছুটা দেখা গেলেও এখন হাত পরিস্কারেরও প্রয়োজন বোধ করছেন না। সিএনজি-অটোরিক্সা সমুহে অতিরিক্ত ভাড়া আদায় করা হলেও গভীর রাত পর্যন্ত পাঁচ থেকে ছয়জন যাত্রী নিয়ে অবাধে চলাচল করছে। সিএনজি-অটোরিক্সা স্ট্যান্ড সমুহে রাত ৯ঘটিকা পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড় থাকলেও দেখার কেউ নেই। কমলগঞ্জ উপজেলা প্রশাসন মাঝে মধ্যে হাটবাজার সমুহে অভিযান ও জরিমানা করলেও মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হচ্ছে না। শনিবার পর্যন্ত উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ জন।

Manual3 Ad Code

আলাপকালে ব্যবসায়ী নূরুল মোহাইমীন, আলমগীর হোসেন, সিদ্ধেশ্বরী ভট্টাচার্য্য সুমন, সিদ্দিকুর রহমান, প্রভাষক জমসেদ আলী, শিÿক নূরুল মোত্তাকীনসহ কমলগঞ্জের স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি বাড়লেও হাটবাজারে জনসমাগম বাড়ছে। অথচ মাস্ক ব্যবহার না করে ও সাবান দিয়ে হাত ধোঁয়ার প্রচলন বন্ধ হয়ে পড়ছে। ফলে করোনা সংক্রমণ ঝুঁকি বাড়ছে বলে তারা দাবি করছেন।

Manual8 Ad Code

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, প্রতিনিয়ত উপজেলার হাটবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। জরিমানাও আদায় করা হচ্ছে। তারপরও মানুষের মধ্যে সচেতনতা বোধ সৃষ্টি হচ্ছে না। করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!