কুড়িগ্রামে চলছে অনুমতিহীন ইজতেমা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুড়িগ্রামে চলছে অনুমতিহীন ইজতেমা

  • শুক্রবার, ১২ মার্চ, ২০২১

Manual1 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি ::

Manual3 Ad Code

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সব ধরনের জমায়েত, সভা-সমাবেশ আয়োজন অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধের মধ্যেই কুড়িগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইজতেমা।

বৃহস্পতিবার ১১ মার্চ জোহরের নামাজের পর বয়ানের মাধ্যমে কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজের পূর্বপাড়ে ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া ময়দানে শুরু হয় এই ইজতেমা।

Manual5 Ad Code

তবে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করোনা পরিস্থিতিতে সব ধরনের গণজমায়েত অনুষ্ঠান আয়োজন বন্ধের নির্দেশ থাকায় আয়োজকদের ইজতেমা অনুষ্ঠানের অনুমতি দেয়নি জেলা প্রশাসন। জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার ১১ মার্চ বিকালে ইজতেমা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বিশাল মাঠ জুড়ে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটেছে। উপস্থিত মুসল্লিদের উদ্দেশে মাইকে বয়ান করছেন মুরুব্বিরা। থেমে থেমে চলছে জিকির। সড়কে তখনও আগন্তুক মুসল্লিদের সমাগম। স্বেচ্ছাসেবীরা মানুষের ভিড় সামাল দিতে ব্যস্ত সময় পার করছেন। মাঠের চারপাশে ও সড়কের ধারে খাবার ও বিভিন্ন সামগ্রী নিয়ে বসেছে অস্থায়ী দোকান।

ইজতেমার আয়োজক বাংলাদেশ মুজাহিদ কমিটির কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (হাবিবুল্লাহ) বলেন, ‘আজ (বৃহস্পতিবার) জোহরের নামাজের পর বয়ান শুরু হয়েছে। আগামী রবিবার ফজরের নামাজ শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনের ইজতেমা সমাপ্ত হবে।’

Manual8 Ad Code

ইজতেমা ইনতেজামিয়া কমিটির আহ্বায়ক মোখছেদুর রহমান জানান, প্রতিবছর বড় পরিসরে ইজতেমার আয়োজন করা হলেও এ বছর পরিস্থিতি বিবেচনায় সীমিত আকারে প্রস্তুতি নেয়া হয়েছে।

জেলা প্রশাসক রেজাউল করিম বলেন, ‘মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক সব ধরনের গণজমায়েত অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি রয়েছে। ফলে আয়োজকদের আবেদন নামঞ্জুর করা হয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!