আত্রাইয়ে ৬ষ্ঠ শ্রেণির মেধাবি শিক্ষার্থী সৌরভের মৃত্যুতে শোক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

আত্রাইয়ে ৬ষ্ঠ শ্রেণির মেধাবি শিক্ষার্থী সৌরভের মৃত্যুতে শোক

  • সোমবার, ৯ জুন, ২০২৫

Manual4 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:::

Manual7 Ad Code

আত্রাই উপজেলার ভবানীপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. নাসির উদ্দিন (চঞ্চলের) একমাত্র ছেলে মেহেরাব হোসেন সৌরভ শনিবার পবিত্র ঈদুল আযহার দিন সকালে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না……উন)

Manual4 Ad Code

শনিবার বাদ মাগরিব ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১৩ বছর। সে উপজেলার কলকাকলী মডেল স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত ছিলেন।

নওগাঁ আত্রাই প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদের ভাতিজা মেহেরাব হোসেন সৌরভের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আত্রাই প্রেসক্লাবের সভাপতি, শিক্ষক, রাজনীতিবিদ,ব্যাবসায়ী মহলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সোমবার (৯ জুন) এক শোকবার্তায় আত্রাই প্রেসক্লাবের সভাপতি তপন কুমার সরকার বলেন, নিহত মেহেরাব হোসেন ছিল বাবা-মায়ের একমাত্র আদরের ধন। যা তার পরিবারে অপূরণীয় ক্ষতি। তিনি আরো বলেন, সৌরভ তার কর্মের মধ্যদিয়ে স্মরণীয় হয়ে থাকবেন চিরকাল। কলকাকলী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাজেদুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, মেহেরাব হোসেন সৌরভ ছিল ৬ষ্ঠ শ্রেণীর মেধাবি ছাত্র। কমলমতি শিশুটি বিদ্যালয়ে ছিলো সকলের কাছে প্রিয়। তার প্রতিটি স্মৃতি জড়িয়ে আছে বিদ্যালয়ের সকল স্থানে। একই সঙ্গে শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

Manual8 Ad Code

নওগাঁ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, আত্রাই উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি পদপ্রার্থী এস এম রেজাউল ইসলাম রেজু সোমবার (৯জুন) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার, নিকটাত্মীয়, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!