কুলাউড়া ও রাজনগরে আইসিটির সহকারি প্রশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়া ও রাজনগরে আইসিটির সহকারি প্রশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

  • সোমবার, ১৫ মার্চ, ২০২১

Manual8 Ad Code

কুলাউড়া প্রতিনিধি ::

কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আইসিটি ট্রেনিং ও রিসোর্স সেন্টারের অতিরিক্ত দায়িত্ব সহকারি প্রোগ্রামারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। মুলত তিনি রাজনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারি প্রশিক্ষক কিন্তু কুলাউড়া উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করেন। কোন উপজেলায়ই সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব হয় না। ফলে মুখ থুবড়ে পড়েছে শিক্ষকদের আসিটি’র মত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ।

Manual1 Ad Code

সহকারি প্রোগ্রামার মইনুল ইসলামের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ড, কম্পিউটার ট্রেনিং বাতিল ও হয়রানির অভিযোগে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন মাস্টার ট্রেইনার মো. আব্দুল ওয়াদুদ। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত জানুয়ারি মাসে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে জানানো হয় ০২ ফেব্রুয়ারি থেকে হার্ডওয়্যার ট্রেনিং করাতে হবে। ট্রেনিংয়ের আগের দিন ফোনে জানানো হয় ১৫ দিনের ট্রেনিংয়ের মধ্যে ৬দিনের সিডিউল দেয়া। বাকি ক্লাসগুলো সহকারি প্রোগ্রামার মইনুল ইসলাম করাবেন বলে জানান।

Manual4 Ad Code

মো. আব্দুল ওয়াদুদ জানান, ট্রেইনার হিসেবে তার সাথে কথা না বলে এ ধরনের সিদ্ধান্ত একজন শিক্ষক হিসেবে তাকে অপমান করার সামিল। যদিও ব্যানবেইস থেকে বলা হয় সকল ক্লাস শুধুমাত্র উক্ত বিষয়ের মাস্টার ট্রেইনাররাই করাবেন। এদিকে যেসকল শিক্ষকবৃন্দ ট্রেনিংয়ে অংশগ্রহণ করার কথা ছিল তাদেরও ট্রেনিং বাতিল করে দেয়া হয়।

Manual3 Ad Code

অভিযুক্ত সহকারি প্রোগ্রামার মইনুল ইসলাম জানান, মো. আব্দুল ওয়াদুদ নামে রিসোর্স সেন্টারে কোন ট্রেইনার নেই। আইসিটি ট্রেনিংয়ে কম্পিউটার বেসিক ও কম্পিউটার হার্ডওয়্যার, নেটওয়ার্ক এন্ড ট্রাবলশুটিং কোর্সে ট্রেনিং করানো হয়। এখন করোনা পরিস্থিতির কারণে কম্পিউটার হার্ডওয়্যার, নেটওয়ার্ক এন্ড ট্রাবলশুটিং ট্রেনিং বন্ধ রয়েছে। কেবল কম্পিউটার বেসিক ট্রেনিং চলছে। তাছাড়া প্রজেক্টর নষ্ট থাকায় ট্রেনিং করানো সম্ভব হচ্ছে না। প্রজেক্টের ডিজি ট্রেনিং করার দরকার নাই বলেছেন।

কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার জানান, অভিযুক্ত সহকারি প্রোগ্রামারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। উনার বাড়ি কুমিল্লায়। মুলত তিনি রাজনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত। কুলাউড়ায় অতিরিক্ত দায়িত্ব পান। কিন্তু কোন উপজেলায়ই সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। ফলে প্রশিক্ষণও বিঘ্নিত হচ্ছে।

এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, অভিযোগের বিষয়টি তদন্তক্রমে প্রতিবেদন দেয়ার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!