লাউয়াছড়ায় পারাবত ট্রেনের উপর গাছ পড়ে ২ ঘণ্টা ট্রেন বন্ধ ছিলো ট্রেন চলাচল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ

লাউয়াছড়ায় পারাবত ট্রেনের উপর গাছ পড়ে ২ ঘণ্টা ট্রেন বন্ধ ছিলো ট্রেন চলাচল

  • বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

Manual3 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সিলেটগামী আন্ত:নগর পারাবাত ট্রেনের উপর গাছ আছড়ে পড়ে সোয়া ২ ঘন্টা সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনের অদুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে এ দুর্ঘটনাটি ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

Manual5 Ad Code

বন বিভাগের তথ্য অনুযায়ী, লাউয়াছড়া বনের ভেতর দিয়ে ঢাকা-সিলেট রেলপথের পাঁচ কিলোমিটার আর শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের সাড়ে ছয় কিলোমিটার অংশ রয়েছে। বনের ভেতরের রেলপথ ও সড়কপথ সরানোর দাবি দীর্ঘদিন ধরেই জানানো হচ্ছে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

Manual6 Ad Code

জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সিলেট-আখাউড়া রেলপথের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ট্রেনের ওপর একটি গাছ আছড়ে পড়ে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার কবির আহমদ জানান, লাউয়াছড়া এলাকায় রেললাইনে পারাবত ট্রেনের ওপর একটি গাছ পড়ে যাওয়ায় প্রায় সোয়া ২ ঘণ্টা এ রুটের রেল যোগাযোগ বন্ধ ছিলো। এতে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত ট্রেনটি সেখানেই আটকা পড়ে। চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেন শমশেরনগর স্টেশনে আটকা পড়ে। রেলওয়ের উদ্ধারকর্মী ও বন বিভাগের কর্মীরা রেললাইন থেকে গাছটি অপসারণের কাজ শেষে দুপুর সোয়া ১টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

Manual7 Ad Code

উল্লেখ্য, ১৯৯৬ সালে ১ হাজার ২৫০ হেক্টরের চিরহরিৎ ও মিশ্র চিরহরিৎ লাউয়াছড়া বনটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে সরকার।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!