মাগুরছড়া ট্রাজেডি : ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে কমলগঞ্জে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ

মাগুরছড়া ট্রাজেডি : ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে কমলগঞ্জে মানববন্ধন

  • সোমবার, ১৪ জুন, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

Manual1 Ad Code

জাতীয় সম্পদ রক্ষা ও মাগুরছড়া গ্যাস বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে ১৪ জুন সোমবার দুপুরে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়ার গ্যাসকুপের সম্মুখে স্বাস্থ্যবিধি মেনে পরিবেশবাদী সংগঠন পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

আধ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির সিলেট বিভাগীয় কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মইনুল ইসলাম চেšধুরী, সাধারণ সম্পাদক মোনায়েম খান প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, মার্কিন কোম্পনী অক্সিডেন্টালের খামখেয়ালিপনার কারণে ১৯৯৭ সালের ১৪ জুন মধ্যরাতে মাগুরছড়া গ্যাসকূপে গ্যাস বিস্ফোরিত হয়। তখন আগুনে পুড়ে গ্যাস, চা বাগান, বনাঞ্চল, রেলপথ, সড়কপথসহ আশপাশের ঘড় বাড়ী। মারাত্বক ক্ষতি হয় পরিবেশের। কিন্তু আজো ক্ষতিপুরন আদায় করা সম্ভব হয়নি। অবিলম্বে আন্তর্জাতিক আদালতে মামলা করে ক্ষতিপুরন আদায় করতে সরকারকে উদ্যোগ নেয়ার আহবান জানানো হয় মানববন্ধন থেকে।

বক্তারা আরো বলেন, কমলগঞ্জের মাগুরছড়া গ্যাস কূপে বিষ্ফোরণের ২৪ বছর পূর্তিতেও এখনও বন পরিবেশ প্রকৃতির কোন ক্ষতিপূরণ দেয়নি মার্কিন বহুজাতিক তেল গ্যাস কোম্পানী অক্সিডেন্টাল, ইউনিকল বা শেভরন। বন পরিবেশ, জীববৈচিত্র্য, রেলপথ ও সড়ক পথের ক্ষতি পূরণে আজ পর্যন্ত কোন সুরাহা হয়নি।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!