কমলগঞ্জে প্রতিপক্ষের ঘুষিতে নিহত ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ

কমলগঞ্জে প্রতিপক্ষের ঘুষিতে নিহত ১

  • সোমবার, ২১ জুন, ২০২১

Manual2 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

Manual2 Ad Code

পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের কিলঘুষিতে মাটিতে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২১ জুন) বেলা সোয়া ১২টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-কমলগঞ্জ সড়কের রাফসান ফুডের সামনে হামলায় শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের মৃত তজমুল আলীর ছেলে জুয়েল আহমেদ (৪৫) নিহত হন।

Manual8 Ad Code

খোঁজ নিয়ে জানা যায়, শমশেরনগর বাজারের সিএনজি চালক আহাদ মিয়ার পরিবারের সাথে একই এলাকার মুকুল মিয়ার পরিবারের পূর্ব বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে আহাদ মিয়ার সদ্য বিদেশ ফেরত ছেলে মুন্না মিয়া ও তার আত্মীয় তুরন মিয়ার নেতৃত্বে একদল যুবক এসে মুকুল মিয়ার ছেলে বাপ্পাকে মারধোর করে। এ নিয়ে দু’পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জুয়েল আহমেদ ও সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন ও আব্দুল মোহিত সন্ধ্যায় সামাজিকভাবে বসে এ ঘটনার সমাধানের আশ্বাস দেন। এতে প্রাথমিকভাবে উত্তেজনা নিরসন হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে পরে বেলা সোয়া ১২টায় শমশেরনগর চৌমুহনা সিএনজি অটো চালক সমিতিরি দু’জন চালকের সাথে তর্কবিতর্ক শুরু হয়। পরে প্রতিপক্ষের কিল ঘুষিতে মাটিতে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে জুয়েল আহমেদ মারা যান। এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুন্না সিনহা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

Manual5 Ad Code

নিহতের চাচাতো ভাই সোহেল আহমেদ অভিযোগ করে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। সিএনজি অটো চালক মুন্না মিয়া ও তুরণ মিয়াসহ একটি সংঘবদ্ধ দল সকালে প্রথম দফা জুয়েলের বন্ধুর ছেলে বাপ্পাকে মারপিট করে। পরবর্তীতে আবার তারা সিএনজি চালক শারফিন মিয়ার নেতৃত্বে তর্কবিতর্ক শুরু করে জুয়েলকে কিল ঘুষি মারলে সে ঘটনাস্থলেই পড়ে মারা যায়। এ ঘটনায় তারা কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করবেন বলে জানান।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন বলেন, ঘটনার পর ঘটনাস্থলের একটি দোকানের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত করা হচ্ছে। সিসি টিভি ফুটেজ দেখে মানুষজনকে এনে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। মামলা হলে এ ফুটেজ দেখে প্রকৃত আসামীদের গ্রেফতার করা হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!