কুলাউড়ায় দুই লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার : আটক-৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুলাউড়ায় দুই লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার : আটক-৩

  • রবিবার, ৪ জুলাই, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া থেকে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। রোববার বিকালে আটককৃদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১জুন) রাতে উপজেলার ভাটেরা বাজারে একটি কাপড় দোকানের শাটার ভেঙে শাড়ি, লুঙ্গিসহ আনুমানিক ২ লক্ষ টাকার কাপড় চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চোর চক্র । এ ঘটনায় দোকানের মালিক শিবলু মিয়া বাদি হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা (নং-৪) দায়ের করেন।

Manual5 Ad Code

মামলা প্রেক্ষিতে থানার ওসি বিনয় ভূষণ রায় এর সার্বিক দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে জুড়ী উপজেলার কালীনগর গ্রামের মৃত তৈমুছ আলীর ছেলে আব্দুল কালাম (৩২) এবং ভোগতেরা গ্রামের আবদুল মতিনের ছেলে কামরুল ইসলাম (৪২) কে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে সিলেটের হাসান মার্কেট থেকে মালেক মিয়া (৪২) নামক আরেকজনে আটক করা হয়। এই মালেক মিয়া হাসান মার্কেটের একটি কাপড়ের দোকান (নং-৩৬/৩৭) পরিচালনা করতেন।

Manual6 Ad Code

মালেক মিয়াকে আটকের পর তার দোকান হতে চোরাইকৃত ১৩৬ পিছ কেয়া প্রিন্ট শাড়ী, ৫১ পিছ ময়ুরী প্রিন্ট শাড়ী, ৪২ পিছ লিপি প্রিন্টের শাড়ী, ১১০ পিছ হাফসানা ও সালাহউদ্দিন কোম্পানীর লুঙ্গী, ৫২ পিছ আমানত শাহ লুঙ্গী এবং ৪১ পিছ টাঙ্গাইল শাড়ী উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৮৩ হাজার ৫ শত টাকা।

Manual1 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মালামাল প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!