প্রজাপতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

প্রজাপতি

  • রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

Manual3 Ad Code

প্রজাপতি
তৌহিদুর রহমান

প্রজাপতি দেখেছেন প্রজাপতি?
সুন্দর সুন্দর ডানা;
দেখে আকর্ষিত হ‌ই, মোহিত হ‌ই,
আনন্দে হ‌ই আটখানা।

ভাবি কি সৃষ্টি করেছেন খোদাতালা
পুলকিত হয়ে ছবিও তোলি কয়েকখানা।

Manual8 Ad Code

ভেবে দেখেছেন শুককীট যখন থাকে
তার রূপের ছিটে ফোঁটা কি জুটে?
কুৎসিত আর কদাকার, ভয় ধরানো রূপ;
সামনে পরেনা সদা, থাকে অতি চুপ।

Manual2 Ad Code

লাল, নীল, সাদা, কালো,
হাজার রঙে মিশে;
প্রজাপতি করছে আলো
এই পৃথিবীতে এসে।

Manual8 Ad Code

কেউবা বুঝায় ভালবাসায়, কেউবা আনন্দে
কেউবা আবার বিচ্ছেদ বুঝায় প্রজাপতিতে।
কতো ব্যাখ্যা দিচ্ছি আমরা এক‌ই প্রানীতে
দুঃখ- কষ্ট, আনন্দ- বেদনা খুঁজে পাই তাতে।

কতো চঞ্চল, কতো প্রাণ শক্তি,
শুধু চায় উড়িতে;
মনে হয় তার দেহ ভর্তি ইঞ্জিনে,
তাই চায়না বসিতে।

ভাবখানা এমন যেন তার
বোকা দুনিয়ার সেরা বোকা;
যখন সে বসে বসে
আপনাকে দিবে ধোঁকা।

যেইনা আপনি গেলেন ধরতে
চুপিচুপি পায়;
নিঃশব্দে উড়ে গিয়ে
আপনাকে বোকা বানায়।

চেয়ে চেয়ে দেখি তখন তার রূপের বাহার
কতো রঙে গড়েছে আল্লাহ জীবন তাহার।

তাইতো বলি প্রজাপতি দেখুন প্রজাপতি
খুঁজতে থাকুন এখন‌ই ইতিউতি।

চোখ জুড়াবে, মন জুড়াবে, আরও কতো কাহিনী
মনে হবে আরো আগে কেনো প্রজাপতি দেখিনি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!