নৌকাডুবি: জাফলংয়ে নিখোঁজ ২ শ্রমিকের সন্ধান মেলেনি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

নৌকাডুবি: জাফলংয়ে নিখোঁজ ২ শ্রমিকের সন্ধান মেলেনি

  • শনিবার, ১১ জুলাই, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, সিলেট ::

Manual5 Ad Code

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে বাল্কহেডের ধাক্কায় বালুবোঝাই নৌকাডুবিতে নিখোঁজ দুই শ্রমিকের সন্ধান এখনো মেলেনি।

শনিবার ১১ জুলাই বেলা ২টা পর্যন্ত সকাল পর্যন্ত নিখোঁজদের উদ্ধার করা যায়নি।

Manual8 Ad Code

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে জাফলংয়ের পিয়াইন নদীতে নৌকাডুবিরে এ ঘটনা ঘটে। এসময় ১১ শ্রমিকের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার সম্ভব হয়েছে বলে সিলেটের ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।

গোয়াইনঘাট থানার ওসি আবদুল আহাদ জানান, শুক্রবার রাত পর্যন্ত উদ্ধার তৎপরতা চালাচ্ছে ডুবুরিরা। শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান মেলেনি। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে। উদ্ধার কাজে স্থানীয়রাও সহযোগিতা করছে।

তবে ফায়ার সার্ভিস, সিলেট স্টেশনের ডুবুরি দল নিখোঁজ দু’জনকে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

বৃহস্পতিবার রাত ২টার দিকে একটি খালি বাল্কহেডের ধাক্কায় বালুবোঝাই ছোট একটি নৌকা ১১ শ্রমিক নিয়ে জাফলংয়ের পিয়াইন নদীতে ডুবে যায়।

Manual1 Ad Code

পরে এদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন ৯ শ্রমিক। তবে দুই শ্রমিক শনিবার সকাল পর্যন্ত নিখোঁজ রয়েছেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!