বালাগঞ্জে কামরুল হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বালাগঞ্জে কামরুল হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

  • শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

বালাগঞ্জ প্রতিনিধি ::

বালাগঞ্জ উপজেলার পূর্বপৈলনপুর ইউনিয়নের হামছাপুর গ্রামের কামরুল হাসান (১৭) হত্যা মামলায় আরো ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন প্রধান আসামি হামছাপুর গ্রামের লতিব উল্লার ছেলে সুরত আলী (৩৮) ও সামছুজ্জামান (২৬)। উন্নত প্রযুক্তির সহযোগীতায় ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বালাগঞ্জ থানার ওসি নাজমুল হাসান বলেন, গ্রেফতারকৃত আসামীদের থানায় আনা হয়েছে। উল্লেখ গত ৩০জুলাই রাতে কামরুলের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কামরুল হাসান হামছাপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

Manual1 Ad Code

এঘটনায় নিহতের বড় ভাই এমরান মিয়া বাদী হয়ে গত ১লা আগস্ট পাঁচ জন এবং অজ্ঞাত দুইজনকে আসামি করে বালাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০১। এদিকে ০৯ সেপ্টেস্বর ভোরে মামলার এজাহারভুক্ত আসামি ফরিদ আলী (৫৫) আটক করে বালাগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পাশ্ববর্তী ওসমানীনগর উপজেলার মির্জাপুর গ্রামের ইউপি সদস্য আবু জাফর মো. মুজেফরের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এর আগে গত ৪ আগস্ট মামলার প্রধান আসামি সুরত আলীর স্ত্রী সেজিনা আক্তার সুজিনাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!