বালাগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ মহিউদ্দিন শীরুর মৃত্যু বার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড খাসিয়া বর্ষবিদায় উৎসব সোমবার বড়লেখায় নিসচা’র সচেতনতা বার্তা সম্বলিত বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মহারাসলীলা মঙ্গলবার

বালাগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ মহিউদ্দিন শীরুর মৃত্যু বার্ষিকী পালিত

  • শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

Manual4 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি ::

Manual7 Ad Code

বালাগঞ্জ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বিশিষ্ট সাংবাদিক, কবি, ছড়াকার মহিউদ্দিন শীরুর ১২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বালাগঞ্জ সরকারি কলেজে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

Manual3 Ad Code

দিবসটি পালন উপলক্ষে কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ও বাদ জোহর কলেজ সংলগ্ন ডিএন সরকারি উচ্চবিদ্যালয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী। কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো. ফয়জুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক পার্থ সারথী চৌধূরী, অধ্যাপক প্রণয় কুমার পাল, অধ্যাপক বিজয় কৃষ্ণ দেব, অধ্যাপক সাথী রানী দাস, অধ্যাপক মো. আকরাম হোসেন, অধ্যাপক তজম্মুল আলী, অধ্যাপক অশোক রঞ্জন তালুকদার প্রমুখ।

Manual6 Ad Code

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী বলেন-অধ্যক্ষ মহি উদ্দিন শীরু ছিলেন মানবতার ফেরিওয়ালা। তিনি প্রত্যন্ত অঞ্চলে উচ্চশিক্ষার বিস্তারে যেমন কাজ করেছেন, তেমনি শিল্প সাহিত্যের প্রসারেও তাঁর ছিল ব্যাপক অবদান। সাংবাদিকতার ক্ষেত্রেও তাঁন অবদান সর্বজননন্দিত। দোয়া মাহফিলে কলেজের শিক্ষক কর্মকতা-কার্মচারী ও ছাত্ররা অংশ নেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আলী আজগর।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews