কুলাউড়ার হাজীপুর ইউনিয়নে বিভিন্ন দাবীতে এলাকাবাসীর মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ার হাজীপুর ইউনিয়নে বিভিন্ন দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

  • শনিবার, ১১ জুলাই, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের রনচাপ গ্রামে চলাচলের সড়ক পাকাকরণ, ইলিমউদ্দীন দিঘীর অবৈধ ইজারা প্রদান বন্ধ, দিঘীর পাড়ে গাইড ওয়াল নির্মাণের মাধ্যমে প্রাচীন কবরস্থান, প্রাইমারী স্কুল, মসজিদ, মক্তব রÿার দাবীতে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক বিরাট মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রনচাপ জামে মসজিদ কমিটির মোতাওয়ালøী এম এ মালেক খাঁন এর সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার ১০ জুলাই রনচাপ জামে মসজিদ সংলগ্ন রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রনচাপ মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি, কবরস্থান কমিটি, রনচাপ খাদিমুল কোরআন যুব সংঘসহ স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মো. ছওয়াব আলীর সভাপতিত্বে ও মামুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মো. ইলিয়াছ মিয়া, সুলতান উদ্দীন আহমদ, ইসমাইল হোসেন সর্দার, মো. ছমরু মিয়া, জসীম উদ্দীন, ফখর উদ্দীন আহমদ, আরাফ উদ্দীন, সুমন আহমদ, কালাম আহমদ, জিবলু মিয়া, হাফিজ রজব প্রমুখ।

Manual7 Ad Code

সভায় বক্তারা বলেন, রনচাপ গ্রামে চলাচলের সড়ক দিয়ে কয়েকটি গ্রামের শত শত স্কুল ও কলেজগামী শিক্ষার্থী ছাড়া স্থানীয় এলাকাবাসী ও যানবাহন যাতায়াত করে। জনগুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণ এলাকার দীর্ঘদিনের দাবি থাকলেও স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান এই রাস্তাটি পাকাকরণের আশ্বাস দিলেও আজোবধি রাস্তাটি পাকাকরণ হচ্ছে না।

Manual5 Ad Code

তারা বলেন, ইলিমউদ্দীন দিঘীর পাড় দিয়ে রাস্তাটি প্রবাহিত হওয়ায় দিঘীরপানির ঢেউয়ে রাস্তা ভেঙ্গে পড়ছে। এছাড়াও দিঘীর পশ্চিম পাড়ে মসজিদ, মক্তব ও কবরস্থান, পূর্ব পাশে ঈদগাহ এবং উত্তর ও দক্ষিণ পাশের দিঘীর পাড়ে শত বছরের পুরনো কবরস্থান পানি ঢেউয়ে বিলীন হয়ে যাচ্ছে।

Manual2 Ad Code

বক্তারা বলেন, আইনে পাবলিক ইজমেন্ট এর জন্য ব্যবহৃত জলাশয় সমূহ ইজারা বা বন্দোবস্ত প্রদান করা যাবে না। অথচ বিগত সময়ে অবৈধভাবে ইজারা প্রদান করায় রাসায়নিক খাদ্য ও সারসহ যথেচ্ছ ব্যবহারে ওজু-গোসলেরও ব্যাঘাত ঘটেছে। দিঘীর সার্বিক রক্ষণাবেক্ষণ ও সুষ্ট ব্যবহারের জন্য মসজিদ, ঈদগাহ ও কবরস্থান কমিটিকে সার্বিক দায়িত্ব প্রদানসহ মেয়াদ ভিত্তিক দিঘী ইজারা প্রদান বন্ধ এবং এলাকাবাসীর বৃহত্তর স্বার্থে দ্রুত রনচাপ রাস্তা পাকাকরণের দাবি জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!