বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের জন্য বৃটেনের কার্ডিফে ফান্ড রাইজিং গালা ডিনারপার্টি  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের জন্য বৃটেনের কার্ডিফে ফান্ড রাইজিং গালা ডিনারপার্টি 

  • শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

Manual7 Ad Code

সাজেল আহমেদ ::

Manual5 Ad Code

বাংলাদেশের বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ইউকে ভিত্তিক একটি দাতব্য সংস্থা যা বাংলাদেশের সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের চিকিৎসা করার লক্ষ্যে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে।

Manual1 Ad Code

বিগত ১০ বছরে প্রায় তিন লক্ষ রুগীদের সেবা প্রদান করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে সিলেটের ৪ টি জেলায় আর ও ইউনিট খোলার পরিকল্পনা রয়েছে বলে হাসপাতাল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন।

বৃটেনের কার্ডিফ বাংলাদেশ সেন্টারে কমিউনিটি লিডার শেখ মোহাম্মদ তাহির উল্লাহ সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যাবসায়ী আনা মিয়া,ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, এবং কমিউনিটি সংগঠক আলহাজ্ব আলী আকবর জেপির যৌথ পরিচালনায়

অতিসম্প্রতি রোববার রাত্রে অনুষ্ঠিত ফান্ড রাইজিং গালা ডিনারপার্টিতে প্রধান অতিথি হিসেবে হাসপাতালের চেয়ারম্যান সুহেল আহমদ খান, ও বিশেষ অতিথি হিসেবে ম্যানেজিং ডিরেক্টর ও সি ই ও শাহাব উদ্দিন, মাকেটিং ডিরেক্টর ফরহাদ হোসেন টিপু, ডেপুটি সিইও আল মামুনুর রশীদ হেলারী ও ফান্ডরেইজিং ডিরেক্টর আজিজুর রহমান ও ইউকে কো অর্ডিনেটর আজাদ হোসেন উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

Manual7 Ad Code

সভায় কার্ডিফ জালালিয়া মসজিদের ঈমাম ও খতীব মাওলানা আব্দুল মোক্তাদির সাহেব বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল এর ফাউন্ডার্স চেয়ার আলহাজ্ব শামসুদ্দিন খান সহ সকল অসুস্থ রুগীদের সুস্থতা কামনা সহ সমগ্র মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া পরিচালনা করেন।

এই মানবিক ও মহতি পোগ্রামে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে কাউন্সিলার সালেহ আহমেদ, সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, সাংবাদিক মোস্তফা সালেহ লিটন, কমিউনিটি সংগঠক এম এ মালিক, ব্যাবসায়ী শাহ জাহান, মহিলা প্রতিনিধি শামিমা নাসরিন মিলি, গোলাম মর্তুজা,আহমেদ আলী, মুহিবুর ইসলাম মায়া, দিলাবর মিয়া, আলহাজ্ব আসাদ মিয়া, আব্দুল মতলিব হুমায়ুন, হাবিবুর রহমান, জালাল মিয়া ও ওলিউর রহমান আলোসহ কার্ডিফ, নিউপোট, সোয়ানসী, বৃস্টল থেকে আগত কমিউনিটি নানা শ্রেণিপেশার বিশিষ্টজনরা ও বক্তব্য রাখেন।

উল্লেখ্য গালা ডিনারে উপস্থিত সবাই টেবিল বুকিং এর মাধ্যমে অনুদান প্রদান ও এছাড়াও ১৬ জন লাইফ মেম্বার হওয়ার ঘোষনা দিয়ে বিয়ানী বাজার ক্যান্সার হাসপাতালের মানবিক ও মহতি প্রজেক্টের সাথে সম্পৃক্ত হওয়ায় দানশীল ব্যক্তিদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রতিষ্ঠান এর আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেছেন।##

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!