আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

  • শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual6 Ad Code

নওগাঁর আত্রাইয়ে ‘মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই স্লোগানে আত্রাই থানা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার সময় আত্রাই থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে পুলিশিং ডে উপলক্ষে থানা পুলিশের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা একটি র‌্যালী বের করেন। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধে, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা বিশা ইউনিয়নের চেয়ারম্যান মো. মান্নান মোল্লা, শাহাগোলা ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাবু, আত্রাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক কাজীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

এ সময় আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বক্তব্যে বলেন, আত্রাই আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে। তবে জনগণের সহযোগিতা প্রয়োজন। এবং সামনে নির্বাচন রয়েছে এই নির্বাচনকে ঘিরে যদি কেউ অপ্রীতিকর ঘটনা ঘটার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর হবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!