কুলাউড়া-ফুলতলা সড়কে হাতির আক্রমনে যান চলাচল বন্ধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়া-ফুলতলা সড়কে হাতির আক্রমনে যান চলাচল বন্ধ

  • সোমবার, ৮ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলা সদর হতে গাজীপুর ফুলতলা সড়কে আদাআদি মোকামের পূর্বপাশে ০৭ নভেম্বর রোববার রাতে একটি হাতি আক্রমন চালিয়ে একটি প্রাইভেট কার ও মোটরসাইকেল ভাঙচুর করেছে। ঘটনার পর থেকে ওই রোডে চলাচলকারী যান চলাচল বন্ধ রয়েছে।

Manual2 Ad Code

জানা যায়, রোববার রাত আনুমানিক ৭টায় ফুলতলা থেকে কুলাউড়া আসার পথে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের পশ্চিম বিটুলী গ্রামের আব্দুল বাহারের প্রাইভেট কার (ঢাকা মেট্রো থ ১৭-৩২৯২) যাত্রীসহ হাতির আক্রমনের শিকার হয়। এসময় চালকসহ যাত্রীরা কোনমতে পালিয়ে যেতে সক্ষম হন। এরপরই মোটরসাইকেল যোগে আসার পথে মিসবাউর রহমান হাতির আক্রমনের শিকার হন। তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যেতে সক্ষম হন।

আক্রমনের শিকার ব্যক্তিরা জানান, রাতে তারা হাতির অন্য পরিচালক এনে এবং লোকজন জড়ো হয়ে ঢাকঢোল পিঠিয়ে গাড়ী ও মোটরসাইকেল উদ্ধার করে নিয়ে যান। এসময় হাতি ঘটনাস্থল থেকে একশ ফুট দুরে অবস্থান নেয়।

Manual7 Ad Code

গতকাল সোমবার কুলাউড়া-ফুলতলা রোডে হাতির ভয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ ছিলো।

Manual2 Ad Code

বনবিভাগের কুলাউড়ার রেঞ্জ অফিসার রিয়াজ উদ্দিন আহমদ জানান, আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। প্রতিবছরই এই সড়কে হাতি আক্রমন চালায়। সংরক্ষিত বনের মধ্য দিয়ে রাস্তায় রাতে হাতি কিংবা অন্যকোন প্রাণী আক্রমণ করতে পারে।

Manual8 Ad Code

এব্যাপারে বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, হাতি সচরাচর গাড়ীর আলো সহ্য করতে পারে না। একারণেই এই হামলা করতে পারে। পূরুষ হাতি হলে প্রজনন মৌসুমে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটাতে পারে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!