ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামে ফুলবাড়িতে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গরীব ও মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫ টায় শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে ১০০ জন এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ কোড ফাইল, হাটবোর্ড, স্কেল,কলম সহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয় ।
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কালে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দাতা সদস্য ফজলুল হক ত্রিপুল, সংগঠনটির কার্যনির্বাহী সদস্য বিপুল মিয়া, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কার্যকারী সদস্য,আতিকুর রহমান, জিয়াউর রহমান, আব্দুল রহিম প্রমুখ।
বক্তব্যে সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দাতা সদস্য ফজলুল হক ত্রিপুল বলেন, আমরা প্রতিবছর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে আসছি।
প্রতিটি ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। আমরা সবসময় সকল শিক্ষার্থীদের সাথে আছি থাকব ইনশাআল্লাহ।
পরে সংগঠনটির উপদেষ্টা ডাঃ শাহাদাত হোসেন, ডাঃ হামিদুর হক খন্দকার, ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ এসএসসি পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনা ও দোয়া করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!