বড়লেখায় প্রবাসীর ভুমিতে ঘর নির্মাণে বাঁধা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

বড়লেখায় প্রবাসীর ভুমিতে ঘর নির্মাণে বাঁধা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

Manual6 Ad Code

মহিলা ইউপি মেম্বারের ক্ষমতার দাপট !

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual6 Ad Code

বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির ৩, ৬ ও ৭ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার পারুল বেগমের বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে একই ইউপির গজভাগ গ্রামের দুবাই প্রবাসী আব্দুল মন্নানের ক্রয়কৃত ভুমিতে স্থাপনা নির্মাণে বাধা দেয়ার এবং প্রবাসীসহ তার পরিবারের সদস্যদের মামলা-মোকদ্দমায় জড়িয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ৪ মাস ধরে প্রবাসীর নির্মাণ সামগ্রী পড়ে নষ্ট হচ্ছে।

জানা গেছে, দুবাই প্রবাসী আব্দুল মন্নান গজভাগ গ্রামের মৃত মনির আলীর ছেলে আবুল হোসেনের নিকট থেকে ২০১২ সালের ৪ অক্টোবর সাব-কাবালা (দলিল নং-৩৬০১) মুলে ৪ শতাংশ ভুমি ক্রয় করেন। আর্থিক অসচ্ছলতার জন্য তিনি স্থাপনা নির্মাণ করতে না পারলেও উক্ত ভুমিতে গাছের চারা রোপন করেন। গত ১৫ মার্চ প্রবাসীর স্ত্রী মনোয়ারা বেগম ও ভাই আব্দুল হান্নান ওই ভুমিতে সীমানা প্রাচীর নির্মাণের জন্য ইট, বালুসহ নির্মাণ সামগ্রী মজুত করেন। মিস্ত্রীরা কাজ শুরু করতে গেলে ওই ভুমিটি ইউপি মেম্বার পারুল বেগমের বাড়ির সম্মুখে হওয়ায় তিনি ক্ষমতার দাপট দেখিয়ে তাদেরকে বাধা দেন। থানায় প্রবাসীর স্ত্রী, ভাইসহ স্বজনদের বিরুদ্ধে অভিযোগ করেন।

Manual5 Ad Code

সরেজমিনে গেলে প্রবাসীর স্ত্রী মনোয়ারা বেগম, ভাই আব্দুল হান্নান জানান, ২০১১ সালে আবুল হোসেন উক্ত ভুমি বিক্রির বায়নাপত্র করেন। আরো ১ বছর পর প্রবাসী আব্দুল মন্নানের নামে জমি রেজিষ্ট্রী করেন। টাকা পয়সা জোগাড় না হওয়ায় এতদিন বাড়িঘর তৈরী করতে পারেননি। স¤প্রতি সীমানা প্রাচীরের জন্য বিদেশ থেকে টাকা পাঠালে কাজ শুরু করতে গেলে মেম্বারনি পারুল বেগম বাধা দেন। গ্রামপঞ্চায়েতের সালিশ বিচারও মানছেন না। আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন। উক্ত ভুমির ওপর স্থিতাবস্থা জারির জন্য নির্বাহী ম্যজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারায় মামলা করেছেন। প্রবাসীর স্ত্রী অভিযোগ করেন, জনপ্রতিনিধির দাপট দেখিয়ে অন্যায়ভাবে পারুল বেগম প্রায় ৮ বছর পূর্বে আমার স্বামীর কেনা ভুমি জবরদখলের চেষ্টা চালাচ্ছেন।

Manual7 Ad Code

ইউপি সদস্যা পারুল বেগম জনপ্রতিনিধির দাপট দেখানোর অভিযোগ অস্বীকার করে জানান, উক্ত ভুমি ক্রয়ের জন্য তিনিও আবুল হোসেনের সাথে বায়নামা করেন। সে গোপনে আব্দুল মন্নানের কাছে বিক্রি করে দেয়ায় তিনি সফি মামলা করেছেন যা বিচারাধীন রয়েছে। এটা তার বাড়ির সামনের জায়গা, কোনভাবেই কাউকে দখল দিবেন না। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে স্থিতাবস্থা জারি করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!