সততা, সাহস ও নিষ্ঠাই নির্বাচনী দায়িত্ব পালনকারিদের বড় শক্তি -মৌলভীবাজার জেলা প্রশাসক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

সততা, সাহস ও নিষ্ঠাই নির্বাচনী দায়িত্ব পালনকারিদের বড় শক্তি -মৌলভীবাজার জেলা প্রশাসক

  • বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

মৌলভীবাজারের জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিভিন্ন কারণে অত্যন্ত বহন করে। যারা এই নির্বাচনের দায়িত্ব পেয়েছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান। তারা রাষ্ট্রীয় ও জনগণের ঐতিহাসিক দায়িত্বের অংশীদার হলেন। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা নির্বাচন পরিচালনার সম্মুখ সারির যোদ্ধা। দায়িত্ব পালনে সততা, সাহস ও নিষ্ঠাই হবে আপনাদের সবচেয়ে বড় শক্তি।’ অবশ্যই আপনারা নির্বাচন কমিশনের সকল নিয়ম যথাযথভাবে প্রতিপালন করবেন।

Manual3 Ad Code

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল মঙ্গলবার (২৭ জানুয়ারি) বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual8 Ad Code

রড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত প্রথম দিনের কর্মশালায় ৬ শতাধিক প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার প্রশিক্ষণ কর্মশারায় অংশগ্রহণ করেন।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে নির্বাচন পরিচালানার দায়িত্প্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামুলক বক্তব্য দেন আঞ্চলিক (সিলেট) নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আজমল হোসেন, বড়লেখা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, থানার ওসি মো. মনিরুজ্জামান খান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!