দুর্নীতিমুক্ত ইনসাফ ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই–মাওলানা মামুনুল হক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

দুর্নীতিমুক্ত ইনসাফ ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই–মাওলানা মামুনুল হক

  • বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দূর্ণীতিমুক্ত ইনসাফ, ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়তে ১০ দলীয় জোটকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যেমে দেশকে স্বাধীন করা হলেও ৭১ এর পর নিজ দেশের মানুষ দেশ পরিচালনা করলেও লুটপাট ও দূর্নীতির কারণে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। তারই কারণে জুলাইর গণঅভ্যূত্থানে তরুণদের তাজা প্রাণের বিনিময়ে দেশ পুণরায় পরিবর্তনের পথে চলছে।

Manual8 Ad Code

তিনি আরও বলেন- এরইমধ্যে দেশের কয়েকটি রাজনৈতিক দল দেশকে আবারও পুরনো পথে পরিচালনা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে দেশের বঞ্চিত ১৮ কোটি মানুষ অধিকার প্রতিষ্ঠা করতে আবারো রুখে দাঁড়াবে।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীর রিকশা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় দলটির আমির মাওলানা মামুনুল হক উপরোক্ত কথাগুলো বলেন।

Manual4 Ad Code

 মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাও: নুরুল মোত্ত্বাকীন জুনাইদ এর সভাপতিত্বে ও মাও: সামছুল ইসলাম ও শাহ মিছবাহ’র যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- নায়েবে আমীর কুরবান আলী কাসেমী, হাফেজ সাইফুর রহমান, মৌলভীবাজার-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী, মৌলভীবাজার ৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী আহমদ বিল্লাল, বরুণার পীর সাহেব মাওলানা শায়খ সাইদুর রহমান হামিদী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা আব্দুল মতিন, মাওলানা ফারুক আহমেদ, মুফতি মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া প্রমুখ।

Manual2 Ad Code

অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক মৌলভীবাজার-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীকে এলাকাবাসীর সামনে পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের অনুরোধ করেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!