সরাইলের এসিল্যান্ড শারমিন আক্তারের পিতার ইন্তেকাল -শোক প্রকাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

সরাইলের এসিল্যান্ড শারমিন আক্তারের পিতার ইন্তেকাল -শোক প্রকাশ

  • সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

ব্রাম্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার ও মাইজগাঁ রেল স্টেশনের হেড বুকিং অফিসার খালেদ আহমদের বাবা প্রবীণ ব্যবসায়ি সফিক উদ্দিন (৮০) রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে দশটায় বড়লেখা উপজেলার মুড়িরগুল গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

Manual1 Ad Code

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা অসুখ-বিসুখে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

Manual6 Ad Code

সোমবার বেলা সোয়া দুইটায় বড়লেখা পৌরসভার মুড়িরগুল দরগা ঈদগাহ মাঠে জানাজা শেষে সার্বজনিন গোরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন হয়েছে।

এদিকে বড়লেখার মুড়িরগুল গ্রামের প্রবীণ ব্যবসায়ি ব্রাম্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার এসিল্যান্ড শারমিন আক্তারের বাবা সফিক উদ্দিনের মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী ও বড়লেখা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া।

Manual6 Ad Code

এছাড়াও শোক প্রকাশ করেছেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, টেকাহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কবির আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!