কুলাউড়ার পৃথিমপাশায় হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কুলাউড়ার পৃথিমপাশায় হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন 

  • শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

Manual3 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ইটাহরীতে নবনির্মিত সৈয়দ আব্দুল মুহিত শামছুন নাহার চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তরস্থাপন করা হয়েছে। বুধবার (০১ ডিসেম্বর)  বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উদ্বোধক ছিলেন আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী। মাদ্রাসার প্রতিষ্ঠাতা  ইতালি প্রবাসী সৈয়দ আব্দুস শহীদ ছয়ফুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, স্থানীয় ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য সেলিম আহমদ চৌধুরী, সিরাজ নগর চা-বাগানের ব্যবস্থাপক শামীম আহমদ চৌধুরী, সমাজসেবক সৈয়দ আব্দুস সহিদ হারুন, কালের কণ্ঠের প্রতিনিধি  মাহফুজ শাকিল, বাংলাদেশ জার্নাল প্রতিনিধি এম এ কাইয়ুম প্রমুখ।
 এসময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর শেষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা,  ইতালি প্রবাসী সৈয়দ আব্দুস শহীদ ছয়ফুল জানান, তাঁর বাবা-মায়ের নামে ইটাহরী গ্রামে দ্বীনি শিক্ষার জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। খুবই শীঘ্রই মাদ্রাসায় পাঠদান শুরু হবে বলে তিনি জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews