তৌহিদুর রহমানের কবিতা- “সাধু” – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

তৌহিদুর রহমানের কবিতা- “সাধু”

  • শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

Manual5 Ad Code

সাধু 

তৌহিদুর রহমান 

কতো না পবিত্র ভাবি

Manual5 Ad Code

আমরা তাদের মনে মনে;

মনে হয় তাকে পাঠিয়েছেন

সাক্ষাৎ যেন ভগবানে।

ধবধবে সাদা কাপড়,

মিষ্টি মিষ্টি কথা;

হাসি হাসি মুখে

বিচরণ করেন সর্বদা।

ব্যবহার তাদের খুবই মধুর,

Manual1 Ad Code

ধর্মে কর্মে কাটে বেলা;

আমরাও গিলতে থাকি

তাদের সব ছলাকলা।

কতো না পবিত্র ভেবে

মনে দেই তাদের ঠাঁই;

পাপের মাঝেও কিছুটা পূণ্য

আমরাও যে করতে চাই।

বিশ্বাস ভক্তি সব‌ই চলে

মনে প্রাণে অন্তরে;

মনে হয় তিনি ছাড়া

উড়ে যাবো ছুমন্তরে।

Manual4 Ad Code

সাধু বাবাও থাকেন বসে,

তক্কে তক্কে রাখেন চোখ;

কখন আমরা পাগল হয়ে

এনে দিবো তার সুখ।

আমাদের তো অন্ধ চোখ

Manual3 Ad Code

সাধু বাবার প্রেমেতে;

ভালো মন্দ বিচার করা

পারিনা যে বুঝতে।

সব সাধু যে সাধু হয়না

ভন্ড হয় অনেকে;

আমরা তা মানি কে?

সাদা কাপড়, মিষ্টি কথা,

হাসি মুখ আর সরলতা;

এগুলোর আড়ালেও

থাকতে পারে কপটতা।

তাইতো বলি সাবধান হ‌ও,

বিশ্বাস এতো সহজে না;

সব সাধুই আসল হবে

না করি তা কামনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!