বড়লেখায় স্কুল পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রম শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

বড়লেখায় স্কুল পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রম শুরু

  • বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

Manual5 Ad Code

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual3 Ad Code

বড়লেখায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পর্যায়ে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে ১২ থেকে ১৭ বছর বয়সি ১৪০০ শিক্ষার্থীকে করোনার টিকা প্রদানের লক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে।

Manual8 Ad Code

দুপুরে শিক্ষার্থীরা উৎসব মূখর পরিবেশে টিকা গ্রহণ করতে দেখা গেছে। এর আগে ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদ্বীপ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াৎ হোসেন প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালটেন্ট ডা. রামেন্দ্র সিংহ জানান, বড়লেখায় ২০ হাজার শিক্ষার্থীকে ফাইজারের ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার ১৪০০ শিক্ষার্থীর মধ্যে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে স্কুল পর্যায়ে প্রথমবারের মতো টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়। বিকেল তিনটা পর্যন্ত ১ হাজার শিক্ষার্থীর টিকা প্রদান সম্পন্ন হয়েছে। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews