বড়লেখায় মেয়র কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড খাসিয়া বর্ষবিদায় উৎসব সোমবার বড়লেখায় নিসচা’র সচেতনতা বার্তা সম্বলিত বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মহারাসলীলা মঙ্গলবার জুড়ীকে অশান্ত করার চেষ্টা বরদাসত করা হবে না: এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিত

বড়লেখায় মেয়র কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন

  • শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual4 Ad Code

বড়লেখা পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার রাতে প্রধান অতিথি হিসেবে মেয়র কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশন এই টুর্ণামেন্টের আয়োজন করেছে। উদ্বোধনী ম্যাচে বড়লেখার মাইজপাড়া যুব কল্যাণ সমিতির মূখোমূখি হয় বিয়ানীবাজারের রায়হান মাহমুদ একাডেমি ব্যাডমিন্টন দল। মাস্ক ব্যবহার নিশ্চিত করে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে পৌর কাউন্সিলার রেহান পারভেজ রিপন ও রাসেল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজুলর রহমান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলার আজাদুর রহমান আজাদ, বড়লেখা পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews