বড়লেখায় বিতর্ক প্রতিযোগিতা : জুড়ী টিএন খানম একাডেমি বিজয়ী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় বিতর্ক প্রতিযোগিতা : জুড়ী টিএন খানম একাডেমি বিজয়ী

  • মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual3 Ad Code

বড়লেখায় অবসরপ্রাপ্ত সিনিয়র সিটিজেন্স ফোরাম সোমবার দুপুরে ‘তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার যুবসমাজের অবক্ষয়ের মূল কারণ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রস্তাবনার বিপক্ষের দল জুড়ী টিএন খানম একাডেমি সরকারি কলেজ দল বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজ দলকে হারিয়ে বিজয়ী হয়েছে।

Manual2 Ad Code

পুরস্কার বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। স্বাগত বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সাত্তার। বিজয়ী বিতার্কিকরা হলো- নাহিদা জান্নাত মাছুমা, সুপার্থ দাশ ও মোস্তাফিজুর রহমান। মডারেটর ছিলেন প্রভাষক মোশাররফ হোসেন সবুজ। বিচারকের দায়িত্বে ছিলেন বড়লেখা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান ও সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম।

রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি পিডিবির সাবেক নির্বাহী প্রকৌশলী মো. তালিবুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক ইমন চৌধুরী ও আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণের সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের প্রফেসর ড. মো. ফজলুল আলী, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ এএফএম ইউসুফ আলী, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, প্রধান শিক্ষক আশরাফ হায়দার, এসএম কামাল উদ্দিন প্রমুখ।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!