ভারতে ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা : ২ জনের পরিচয় শনাক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

ভারতে ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা : ২ জনের পরিচয় শনাক্ত

  • সোমবার, ২০ জুলাই, ২০২০

Manual4 Ad Code

আব্দুর রব, বড়লেখা ::

ভারতের আসাম রাজ্যে গণপিটুনিতে নিহত ৩ বাংলাদেশির দুইজনের পরিচয় পাওয়া গেছে। শনিবার রাতে করিমগঞ্জ জেলার পাথারকান্দি সীমান্তবর্তী বুবরীঘাট চা বাগানের বাসিন্দারা গরুচোর সন্দেহে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে। বিজিবি’র মাধ্যমে বিএসএফের পাঠানো ছবি দেখে সোমবার বিকেলে দুই জনের লাশ শনাক্ত করেছে তাদের স্বজনরা।

পরিচয় পাওয়া বাংলাদেশিরা হচ্ছে বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মানিক মিয়ার ছেলে জুয়েল আহমদ (২৬) ও আকদ্দছ মিয়ার ছেলে নুনু মিয়া (৩২)। তারা সম্পর্কে চাচা ভাতিজা এবং পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক।

জানা গেছে, ভারতের পাথারকান্দি বুবরীঘাট চা বাগানে শনিবার রাতে গরু চোর সন্দেহে বাগান শ্রমিকরা কয়েক ব্যক্তিকে আটক করে। অমানবিক গণটিুনিতে তিন জনের মৃত্যু ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিএসএফ ১৩৪ ব্যাটালিয়নের আধিনায়ক সহ করিমগঞ্জ সীমান্ত শাখার অতিরিক্ত পুলিশ অধিক্ষক প্রশান্ত দত্ত। প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের উপস্থিতিতে ৩ মৃত দেহের পকেটে থাকা বিড়ি, দেয়া শলাই, বিস্কুট, মশার কয়েল, ফেন্সিং কাটার যন্ত্রসহ কিছু নথিপত্র দেখে নিহতদের বাংলাদেশি নাগরিক বলে তারা নিশ্চিত হন। প্রাথমিক তদন্তে ধারণা করেন মৃত ব্যক্তিরা মৌলভীবাজার জেলার জুড়ী উপজলার জামকান্দি এলাকার বাসিন্দা। জুড়ী বিজিবি ও থানা পুলিশ জামকান্দি এলাকায় খোঁজ করেও বিএসএফের পাঠানো তথ্যমতে কাউকে পায়নি। অবশেষে সোমবার বিকেলে দুইজনকে শনাক্ত করা হয়।

নিহত জুয়েল আহমদের ভাই সোয়েল আহমদ জানান, তার ভাই ও চাচা সিএনজি চালান। গত কয়েক দিন থেকে বাড়ি ফিরছেন না। ইন্ডিয়ায় ৩ বাংলাদেশি মারা যাওয়ার খবর শুনে জুড়ী থানায় যোগাযোগ করেন। ৩ জনের লাশের ছবির মধ্যে চাচাকে শনাক্ত করি। বাকিগুলো অস্পষ্ট হওয়ায় ওসি স্যার অন্য এঙ্গেলের ছবি যোগাড় করে দেখালে ভাইকেও শনাক্ত করি। তারা কবে কিভাবে ভারতে গেছে বলতে পারছেন না।

Manual3 Ad Code

জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, রোববার বিজিবি থেকে ছবি পেয়ে জামকান্দি এলাকায় তন্ন তন্ন করেও ৩ জনের লাশের কারো পরিচয় উদ্ধার করতে পারেননি। কোন মানুষ মিসিং রয়েছে বলেও কেই বলেনি। পরে বড়লেখা থানার ওসির কাছেও ছবি পাঠিয়ে দেই।

Manual6 Ad Code

বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, ছবি পেয়েই তিনি বিভিন্ন জায়গায় খোজ নিতে শুরু করেন। বিকেলে কাঞ্চনপুর গ্রামের সোয়েল আহমদ নামক ব্যক্তি দুইজনের ছবি শনাক্ত করেছেন।

Manual4 Ad Code

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গাজী শহীদুলøাহ সোমবার সন্ধ্যায় জানান, ভারতে নিহত অপর বাংলাদেশির পরিচয় জানার চেষ্ঠা চলছে। অপর দিকে শনাক্ত ২ বাংলাদেশির লাশ দেশে আনার জন্য বিএসএফের সাথে যোগাযোগ চলছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!