“নীলিমার প্রেম” কবিতার প্রচ্ছদে মানবিক দর্শন ।। সম্রাট তারেক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

“নীলিমার প্রেম” কবিতার প্রচ্ছদে মানবিক দর্শন ।। সম্রাট তারেক

  • বুধবার, ২২ জুলাই, ২০২০

Manual4 Ad Code

সম্রাট তারেক:: “মানুষ ও কবিতা অবিচ্ছেদ্য। মানুষ থাকলে বুঝতে হবে কবিতা আছে :কবিতা থাকলে বুঝতে হবে মানুষ আছে। ”

হুমায়ূন আজাদের কবিতার সংজ্ঞার সাথে আমার চিন্তার ভিন্নতা নেই।

মানুষ ও কবিতা অবিচ্ছেদ্য। তেমনি অবিচ্ছেদ্য ফাহমিদা ইয়াসমিন। একজন কবি, একজন মানবিক মানুষ।

‘নীলিমার নীল’ কবি ফাহমিদা ইয়াসমিনের মৌলিক কাব্যগ্রন্থ। তাঁর কবিতার প্রেম, প্রতিবাদ, শৈশব, মা, মাটির ঘ্রাণের মধ্যে একজন প্রকৃত কবির উঁকিঝুঁকি।

Manual6 Ad Code

“প্রেমের আকুতি নিয়ে তুমি দাঁড়ালে আমার চোখে

Manual1 Ad Code

আমি কেঁপে উঠি ভালোবাসার বিন্দু বিন্দু ঘামে

কবির কবিতায় প্রেমের প্রচ্ছদে মানবিক দর্শন খুঁজে পাওয়া যায়।

যত দূরে থাকি বারবার কাছে টানে মাটির ঘ্রাণ

কোলাহলে না মিশলে বোঝা যায় না নীরবতার প্রশান্তি”

কবি অন্য কবিতায় লিখেছেন,

“আমি আসবো, আসবো কবি কোন এক বসন্তে

আমার কবির শহরে কবিতার ছন্দ হয়ে”

Manual7 Ad Code

সব কবির মতো কবি ফাহমিদা ইয়াসমিনের নীরবতা পছন্দ। তবে কোলাহলে হারাতে চান না, তা নয়। ঔপন্যাসিক জেন অস্টিনের একটা কথা আছে –

One half of the world can not understand the pleasures of the other.

একজন কবি ফাহমিদা ইয়াসমিনের সবচেয়ে বড় সার্থকতার জায়গা এখানে। তিনি অপরের সুখ বুঝতে পারেন,সাথে দুঃখ। নিজের তৃপ্তির জায়গা না ভুলে।

Manual7 Ad Code

“ঘোর অমাবস্যায় তোমার চোখের আলোয় খুঁজে নেবো পথ”

কবির প্রত্যাশা পূর্ণ হোক। কবিতা হোক স্নিগ্ধতার পথ।সেই পথে হেঁটে কবি খোঁজে পাবেন ইতিহাস, প্রেম, মা, মাটি, মানুষ ।

কবির মলাটবদ্ধ বইটির সব ক’টি কবিতা যেমন সুন্দর ও সাবলীল তেমনি ভাবে তার কবিতার শব্দচয়ন অত্যন্ত সহজ। একজন প্রকৃত লেখক হিসেবে যে গুলো গুণের প্রয়োজন ও প্রয়োগ করা দরকার তার সবই কবিতার প্রতিটি বাক্যে স্পষ্ট। কবির আগামী দিন সুন্দর ও স্বচ্ছ হয়, পাঠক হিসেবে সেই কামনা রইলো।

লেখক- কবি ও ইঞ্জিনিয়ার

এইবেলা/এসটি/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!