হবিগঞ্জ ও সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

হবিগঞ্জ ও সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

  • বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

Manual5 Ad Code

এইবেলা ডেস্ক ::

Manual6 Ad Code

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এছাড়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে আরও ৩ জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল এই ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহতরা হলেন- শাল্লা উপজেলার নাছিরপুর গ্রামে বজ্রাঘাতে মুকুল খাঁ (৫০) ও তার ছেলে মাসুদ খাঁর (৭) মৃত্যু হয়। এছাড়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নিহতরা হলেন- আলমগীর মিয়া (২৬), হোসাইন (১২) ও ঝুমা বেগম (১৩)।

এ ব্যাপারে শাল্লা থানার ওসি জানান, মাসুদ খাঁ তার দুই ছেলে ও শ্যালক পুত্রকে নিয়ে বাড়ির পাশে জমিতে কৃষি কাজ করতে যান। সকাল ৭টার দিকে বজ্রাঘাতে ঘটনাস্থলে মুকুল খাঁ ও ছেলে মাসুদ খাঁর মৃত্যু হয়। নিহত মুকুল খাঁর আরেক ছেলে রিমন খাঁ (১১) ও শ্যালক পুত্র তানভীর হোসেন (৭) আহত হওয়ায় চিকিৎসার জন্য দ্রুত হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code

অপরদিকে হবিগঞ্জের বানিয়াচংয়ে বৃহস্পতিবার সকালে বানিয়াচংয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মারা যায় হোসাইন (১২) নামের এক শিশু। সে ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের তাঁতারী মহল্লার আক্কেল আলীর ছেলে।

একই সময়ে বাড়ির আঙ্গিনায় গাছ থেকে পেঁপে পাড়তে গিয়ে বজ্রপাতের আঘাতে মারা যায় ঝুমা বেগম (১৩) নামে অপর এক শিশু। সে একই ইউনিয়নের জাতুকর্ণপাড়া বড় বান্দের আব্দুর রহমানের মেয়ে।

Manual8 Ad Code

এ সময় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতের আঘাতে মারা যান খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের সামছুল মিয়ার ছেলে কৃষক আলমগীর মিয়া (২৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ। তিনি বলেন, তাদের তথ্য জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে অনুমোদন হয়ে এলে তাদেরকে আর্থিক সহায়তা দেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!