বড়লেখায় বিসিএসে সুপারিশপ্রাপ্তদের অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘের সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

বড়লেখায় বিসিএসে সুপারিশপ্রাপ্তদের অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘের সংবর্ধনা

  • বুধবার, ১ জুন, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual8 Ad Code

৪০ তম বিসিএস পরীক্ষায় চুড়ান্তভাবে নিয়োগ সুপারিশপ্রাপ্ত বড়লেখার কৃতী সন্তান সুমাইয়া ফেরদৌস (ট্যাক্স) ও শারমিন বেগমকে (প্রশাসন) সংবর্ধনা দিয়েছে বড়লেখা অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘ।

Manual8 Ad Code

অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘের সভাপতি সাবেক পিডিবি নির্বাহী প্রকৌশলী তালিবুল ইসলামের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী কাতারস্ত জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহসভাপতি আব্দুস সাত্তারের সঞ্চালনায় সংঘের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন।

সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বিসিএস নিয়োগে সুপারিশ প্রাপ্ত মেধাবী সুমাইয়া ফেরদৌস ও শারমিন বেগম। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, ব্যাংক কর্মকর্তা এটিএম খায়রুল ইসলাম, প্রবীন নাগরিক সংঘের প্রতিষ্ঠাতা সদস্য কৃপাময় পাল, গোলাম মুহিব চৌধুরী প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!