কুলাউড়ার টিলাগাঁওয়ে ৪শ’ পরিবারকে প্রবাসীদের ঈদ উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ার টিলাগাঁওয়ে ৪শ’ পরিবারকে প্রবাসীদের ঈদ উপহার

  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও প্রবাসী সামাজিক সংগঠনের পক্ষ থেকে আসন্ন ঈদকে সামনে রেখে ৪শ’ অসহায়-দরিদ্র মানুষের মধ্যে ৫শ’ টাকা করে নগদ ২ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে স্থানীয় বাংলাটিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ বিতরণ করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী।

Manual2 Ad Code

মাওলানা ইব্রাহিম আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী, চিকিৎসক ডাঃ কেরামত আলী, ইউপি সদস্য সুলতান মিয়া, সাবেক ইউপি সদস্য আপ্তাব মিয়া, ব্যবসায়ী আব্বাছ আলী প্রমুখ। এসময় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টিলাগাঁও প্রবাসী সামাজিক সংগঠনের সভাপতি কাতার প্রবাসী আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক কাতার প্রবাসী ফয়জুল ইসলাম আতিক। যারা এই অর্থ প্রদানে সহযোগিতা করেন তারা হলেন- টিলাগাঁও প্রবাসী সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্ঠা মোঃ সাহিদ আলী, উপদেষ্ঠা খলিলুর রহমান, জাকির হোসেন চিনু, ইমরান বেগ, শামিম আহমদ, হান্নান খান, কামাল মিয়া, আতিক মিয়া, সংগঠনের সিনিয়র সহ সভাপতি আলখাছ মিয়া, সহ সভাপতি মোস্তাক আহমদ বাদশা, লুৎফুর রহমান, মুসলিম উদ্দিন, সুন্দর মিয়া, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, মুমিন আহমদ, আমির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, সহ-সাংগঠনিক জহুরুল ইসলাম, রিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম জুনেদ, সহ-অর্থ সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম মুকুল, সহ-প্রচার সম্পাদক ইরা মিয়া, ত্রাণ ও দূর্যোগ সম্পাদক জালাল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক আখলিছুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সালাম আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সালামসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য, চলতি বছরে করোনা মহামারির শুরুর দিকে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মানুষের আর্ত মানবতার সেবায় কল্যাণমূলক কাজ করার জন্য মধ্যপাচ্য ও ইউরোপে বসবাসরত টিলাগাঁও ইউনিয়নের প্রবাসীদের নিয়ে এই সংগঠনটির যাত্রা শুরু হয়। যাত্রা শুরুর পর থেকে সংগঠনের পক্ষ থেকে গত রমজান মাসে দুই দফায় ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ সহায়তা দেয়া হয়। এরই ধারাবাহিকতায় এবার আরো ৪শ অসহায় পরিবারকে ৫শ টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়। এ ধরনের কার্যক্রম আগামীতে আরো অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!