বড়লেখার সুজাউল ডিগ্রী মাদ্রাসার অবসরপ্রাপ্ত ৫ শিক্ষক-কর্মচারির সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন 

বড়লেখার সুজাউল ডিগ্রী মাদ্রাসার অবসরপ্রাপ্ত ৫ শিক্ষক-কর্মচারির সংবর্ধনা

  • সোমবার, ১৩ জুন, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলার সুজাউল সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার অবসরপ্রাপ্ত ৫ জন শিক্ষক-কর্মচারি ও মাদ্রাসার ২জন প্রতিষ্ঠাতা সদস্যকে মাদ্রাসা কর্তৃপক্ষ সংবর্ধনা দিয়েছে। রোববার দুপুরে মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ফয়জুর রহমান।

Manual5 Ad Code

সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন- সহকারী অধ্যাপক মঈনুদ্দীন সিরাজী, আরবী প্রভাষক ইমতিয়াজ আলী, বাংলা প্রভাষক আতাউর রহমান আপ্তাব, সহকারী গ্রন্থাগারিক নুরুল ইসলাম ও কর্মচারী আয়াজ আলী এবং প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন- লন্ডন প্রবাসী মুহিবুর রহমান ও ফ্রান্স প্রবাসী কমর উদ্দিন।

Manual5 Ad Code

মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরের সভাপতিত্বে ও আরবি প্রভাষক শাব্বির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কলেজ ঈমাম-মোয়াজ্জিম ঐক্য পরিষদের কেন্দ্রিয় সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, ফুলবাড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম আলী, সুজাউল সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আ.ক.ম আব্দুল আজিজ, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!