কুলাউড়ায় করোনায় মৃত্যু : দাফনে বিধি উপেক্ষা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় করোনায় মৃত্যু : দাফনে বিধি উপেক্ষা

  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া:: মৌলভীবাজারের কুলাউড়ায় করোনা ভাইরসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। কিন্তু পরিবার করোনায় মারা যাওয়ার কথা গোপন রেখে স্বাভাবিক ভাবে দাফন সম্পন্ন করেছে। জানাজার নামাজে এলাকার অসংখ্য মানুষ  অংশ নেন। পরে করোনায় মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়।

Manual8 Ad Code

২৮ জুলাই মঙ্গলবার  বিকেল তিনটার সময় সিলেট শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে  গত ২৬ জুলাই করোনা পজেটিভ হয়ে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। করোনায় আক্রান্ত ব্যক্তি উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মৌলভীগাঁও গ্রামের বাসিন্দা।

কুলাউড়া হাসপাতাল সূত্র জানায়, রাত আটটায় শামসুদ্দিন হাসপাতাল থেকে টেলিফোনে মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। পরে  স্থানিয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করা হয়।

Manual7 Ad Code

ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন জানান, কুলাউড়া হাসপাতালের মাধ্যমে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পেয়ে মৃত ব্যক্তির বাড়ী গেলে তারা।  তা অস্বীকার করেন। হাসপাতালের ছাড় পত্র দেখতে  চাইলে পরিবারের সদস্যরা জানান খোঁজে পাচ্ছেন না।ততক্ষণে মৃত ব্যাক্তির গোসল ও কাফনের কাপড় পড়ানো শেষ হয়ে যায়। তাই উপস্থিত সকলকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে জানাজার নামাজ সম্পন্ন করা কথা বলি।

Manual6 Ad Code

শামসুদ্দিন হাসপাতাল সূত্র জানায়, তিনি গত ২৬ জুলাই করোনা পজেটিভ হয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।  ২৮ জুলাই বিকেল ৩টায় মারা যান।

এইবেলা/জেএইচজে

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!