বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার প্রিন্স – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার প্রিন্স

  • বুধবার, ১৫ জুন, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual6 Ad Code

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার বিশিষ্ট নাট্যজন ও কবি মো. শহীদ-উল ইসলাম প্রিন্স। গত ১০ জুন জোটের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও মূখপাত্র মো. আহসান সিদ্দিকী এবং সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক এমএ মিলন মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual1 Ad Code

মো. শহীদ-উল ইসলাম প্রিন্স ১৯৯০ সাল থেকে নাট্য, সাংস্কৃতিক, সাহিত্য ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। ১৯৯২ সাথে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৯নং টিলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহবায়ক এবং পরবর্তীতে একটানা ১০ বছর সাধারণ সম্পাদক ও কুলাউড়া ডিগ্রী কলেজ ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি সিলেটের ডাক, সাপ্তাহিক পাতাকুঁডির দেশ, কুলাউড়ার ডাক, মনুবার্তা এবং মানব ঠিকানা পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করার পাশাপাশি বিভিন্ন দেয়ালিকা ও পত্রিকায় গল্প, কৌতুক, নাটক, ছড়া ও কবিতা লিখছেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন।এছাড়াও তিনি ছোটবেলা থেকেই মঞ্চ ও টিভি নাটকের সাথে জড়িত। অদ্যাবধি তিনি নাট্য রচনা, পরিচালনা ও অভিনয়ে দেশ-বিদেশে সুনাম কুড়িয়ে যাচ্ছেন।

Manual2 Ad Code

কেন্দ্রীয় পর্যায়ের একটি সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় প্রিন্স বলেন, ছোটবেলায় পিতার কাছ থেকে বঙ্গবন্ধু এবং কুলাউড়ার মাটি ও গণমানুষের নেতা সাবেক এমপি মরহুম আব্দুল জব্বার রাজনৈতিক আদর্শের কথা শুনে নবম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় জাতির জনকের আদর্শকে লালন করে ছাত্রলীগের রাজনীতিতে নাম লিখি। সাবেক এমপি মরহুম আব্দুল জব্বার এর সাথে আমার পিতার গভীর সখ্যতা ছিল। আমি এ দায়িত্ব পেয়ে ছোটবেলায় আমার পিতা ও মরহুম আব্দুল জব্বার এমপির সখ্যতার স্মৃতি বারবার চোখে ভেসে উঠছে। আমার এ প্রাপ্তি আমার পিতাকে উৎসর্গ করলাম। যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্নকে বুকে ধারণ করে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাব। আমাকে এ দায়িত্ব অর্পন করায় জোটের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক) এমপি, কেন্দ্রীয় সমন্বয়ক ও মূখপাত্র মো. আহসান সিদ্দিকী, সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক এমএ মিলন মিয়া এবং সাংগঠনিক সম্পাদক এইচআর শাকিলসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!