নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় পোনামাছ বিক্রির দায়ে ব্যবসায়ির জরিমানা বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের

নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

  • রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

Manual1 Ad Code
নাজমুল হক নাহিদ, ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::
নওগাঁ -৬(আত্রাই রাণীনগর) আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয় বিএনপির আরও দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।গতকাল রবিবার  সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন নওগাঁর আত্রাই  উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক,মো.আব্দুল মান্নান প্রাং এবং উপজেলা  বিএনপির সদস্য মো.আব্দুল হাকিম সরদার তাঁদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
নওগাঁ-৬ আসনে বিএনপি প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন  মো.আলমগীর কবির তাঁর প্রতীক মোটরসাইকেল।
বিএনপির নেতা-কর্মীরা বলেন, আসনটির বিএনপি–সমর্থিত প্রার্থী এসএম রেজাউল ইসলাম রেজুর বিপক্ষে গিয়ে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো.আলমগীর কবিরের পক্ষে কাজ করা বিএনপি নেতাদের বহিষ্কার করা হচ্ছে। তবে বহিষ্কার করেও আলমগীর কবিরের পাশ থেকে সরানো যাবে না বলে জানিয়েছেন নেতা–কর্মীদের অনেকে।
বহিষ্কৃত বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল মান্নান প্রাং মুঠোফোন যোগাযোগ করলে তিনি বলেন বহিষ্কার নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই। বর্তমানে বিএনপির রাজনীতিকে আমি নোংরামি মনে করছি।স্বতন্ত্র প্রার্থী সম্পর্কে বললে তিনি বলে তাঁরা মুক্তিযোদ্ধা তাই মুক্তি যোদ্ধার স্বপক্ষে কাজ করছি।
আরেক বহিষ্কার বিএনপির নেতা মো.আব্দুল হাকিমের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!