কুলাউড়ায় শামীম মিয়া হত্যাকান্ড- ১৭ বছর বিদেশে পালিয়ে থেকেও শেষরক্ষা হলো ঘাতক মহসিনের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় শামীম মিয়া হত্যাকান্ড- ১৭ বছর বিদেশে পালিয়ে থেকেও শেষরক্ষা হলো ঘাতক মহসিনের

  • শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

Manual4 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়ায় আপন বড় ভাইকে হত্যার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মহসিন মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ ১৫ বছর পলাতক থাকার পর শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
৩১ জানুয়ারি শনিবার তাকে আদালতে সোপর্দ করে কুলাউড়া থানা পুলিশ। ঘাতক মহসিন ওই গ্রামের ধামুলী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১০ সালে পারিবারিক বিরোধের জেরে মহসিন মিয়া তার আপন বড় ভাই শামীম মিয়াকে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা কুলাউড়া থানায় মামলা ( নং ১১ ) দায়ের করা হয়। সেই মামলায় আদালত মহসিন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হত্যার পরপরই ঘাতক মহসিন মিয়া কাতারে পালিয়ে যান এবং পরবর্তীতে পর্তুগালে অবস্থান করেন। সম্প্রতি প্রবাস থেকে দেশে ফেরার পর পুলিশের নজরে আসে।

Manual2 Ad Code

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানার এসআই আব্দুল আলীম, এসআই আল-আমিন, এএসআই আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

Manual7 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জানান, শনিবার (৩১ জানুয়ারি) সকালে আটক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মহসিন মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!