প্রাথমিক শিক্ষা পদক- বড়লেখায় শ্রেষ্ট হলেন যারা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল

প্রাথমিক শিক্ষা পদক- বড়লেখায় শ্রেষ্ট হলেন যারা

  • বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা: :

Manual7 Ad Code

বড়লেখা উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পদক-২০২২ ঘোষণা করেছে। নীতিমালা অনুযায়ী শিক্ষকদের প্রত্যেক ক্যাটাগরিতে একজন পুরুষ শিক্ষক ও একজন নারী শিক্ষককে শ্রেষ্ট নির্বাচিত করা হয়েছে।

Manual8 Ad Code

উপজেলার মধ্যে শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হলেন দাসেরবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পটল চন্দ্র দাস ও কাঞ্চনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা ফেরদৌসী। শ্রেষ্ট সহকারী শিক্ষক হলেন তালিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমা বেগম ও মুড়াউল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন। ২০১৯ সালেও তিনি উপজেলা শ্রেষ্ট সহকারী শিক্ষক নির্বাচিত হন। শ্রেষ্ট কাবশিক্ষক নির্বাচিত হলেন গাজিটেকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক।

Manual6 Ad Code

এদিকে উপজেলার ১৫১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ট বিদ্যালয় ও শ্রেষ্ট এসএমসি নির্বাচিত হয়েছে ষাটমা সরকারী প্রাথমিক বিদ্যালয়। এছাড়া উপজেলার শ্রেষ্ট বিদ্যুৎসাহী নির্বাচিত হয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন। সোয়েব আহমদ শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ঘোষণা করা হয়েছে। উপজেলা পর্যায়ে শ্রেষ্ট নির্বাচিতদের জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য নামের তালিকা জেলা বাছাই কমিটিতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!