রাজনগর হাসপাতাল ভবনে বিভিন্ন স্থানে ফাটল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগর হাসপাতাল ভবনে বিভিন্ন স্থানে ফাটল

  • শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

Manual3 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলা হাসপাতালের মূল ভবনে হঠাৎ করে ফাটল দেখা দিয়েছে। এতে ডাক্তার, নার্স, অফিস স্টাফ এমনকি রোগীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে ইতোমধ্যে এ অফিসটি সরানোর কাজ চলছে।

Manual1 Ad Code

জানা যায়, শনিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে এ ফাটল শুরু হয়। হাসপাতালের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানানো হয়েছে। রাত সোয়া ১টার দিকে হাসপাতালের মূল ভবনের ভেতওে বিভিন্ন দিকে বিকট শব্দ হলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ও কর্মচারীরা মূল ভবনের ভেতরে বিভিন্ন স্থানে ফাটল দেখতে পান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আফজালুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালের মূল ভবনে বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ ফাটল দেখতে পান এবং ওই দিনই মৌলভীবাজার স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জেলা সিভিল সার্জনসহ বিভিন্ন মহলে লিখিতভাবে জানান।

এদিকে বিষয়টি জেনে ওই দিনই স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা প্রকৌশলী শফিকুল ইসলাম ও সিলেট বিভাগীয় সুপারেনটেন্ডেন্ট প্রকৌশলী এ.কে.এম বদরুল ইসলাম ভবনটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ বলে জানান এবং এ ভবনের যাবতীয় কার্যক্রম অন্যত্র সরিয়ে নিতে বলেন।

এছাড়া এমন ঝুঁকি নিয়ে কাজ করা যাবে না বলে নির্দেশনা দেন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির।

Manual4 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও বলেন, ১৭ সেপ্টেম্বর রাতে ফাটল দেখা দেওয়ার পরই আমি খবর পাই এবং পরদিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি। পরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা প্রকৌশলী শফিকুল ইসলাম ও সিলেট বিভাগীয় সুপারেনটেন্ডেন্ট প্রকৌশলী এ.কে.এম বদরুল ইসলাম ভবনটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ বলে জানান। বর্তমানে তাদের নির্দেশে অফিস স্থানান্তরের কাজ চলছে।

Manual6 Ad Code

মৌলভীবাজারের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, ভবনটি পরিদর্শনে গিয়ে দেখেছি ব্যবহারের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। তাই এ ভবনে ঝুঁকি নিয়ে কাজ করা যাবে না এবং এখান থেকে যাবতীয় দাফতরিক কাজ অন্যত্র সরিয়ে নেয়ার জন্য বলেছি।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!