রাজনগরে শান্তকুল বিদ্যালয়ের এডহক কমিটি গঠন : সভাপতি অ্যাড. রেজাউল করিম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

রাজনগরে শান্তকুল বিদ্যালয়ের এডহক কমিটি গঠন : সভাপতি অ্যাড. রেজাউল করিম

  • রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার শান্তকুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিকে গঠন করে সভাপতি মৌলভীবাজার জজ কোর্ট এর অ্যাড. রেজাউল করিম পারভেজকে নির্বাচিত করা হয়েছে।

Manual4 Ad Code

গত ১৯ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট এর বিদ্যালয় পরিদর্শক মো. মঈনুল ইসলাম স্বাক্ষরিত পত্রে কমিটির অনুমোদন করা হয়।

Manual4 Ad Code

বিদ্যালয় সূত্রে জানা যায়, ‘বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ অনুযায়ী সিলেট শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত করা সভাপতি রেজাউল করিম, জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত করা হয় শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত করা হয় অভিভাবক প্রতিনিধি মো. আব্দুর রউফ এবং পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি
পালকে সদস্য সচিব হিসাবে মনোনীত করা হয়।

Manual3 Ad Code

শান্তকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি পাল সত্যতা নিশ্চিত করে বলেন, এডহক কমিটি গঠনের পরবর্তী ছয় মাসের মধ্যে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!