রাজনগরে আ’লীগ নেতার নেতৃত্বে হামলা মাদরাসা শিক্ষক আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে আ’লীগ নেতার নেতৃত্বে হামলা মাদরাসা শিক্ষক আহত

  • সোমবার, ৯ জুন, ২০২৫

Manual4 Ad Code

রাজনগর (মৌলভীবাজর) প্রতিনিধি ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের রাজনগরের কামারচাক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলায় এক মাদরাসা শিক্ষক গুরুতর আহত হয়েছেন। মাওলানা আব্দুল বাসিত নামের ওই মাদরাসা শিক্ষককে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাওলানা আব্দুল বাসিত বাদী হয়ে রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার ০৮ জুন রাত সাড়ে সাতটার সময় কামারচাক ইউনিয়নের করাইয়া বাজারে।

Manual8 Ad Code

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার কামারচাক ইউনিয়নের হাটিকরাইয়া গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে মাওলানা আবউল বাসিত দীর্ঘদিন থেকে করাইয়া এমদাদিয়া মাদরাসায় শিক্ষকতা করে আসছেন। ওই মাদরাসার ম্যানেজিং কমিটি নিয়ে এলাকায় দুটি পক্ষ মারমোখি অবস্থানে রয়েছে। এনিয়ে বেশ কয়েকবার কমিটির মিটিং হয়েছে। মাদরাসার মিটিং থেকে মাওলানা আব্দুল বাসিতের সাথে কামারচাক ইউউনিয়নের আওয়ামী লীগের সভাপতি করাইয়া গ্রামের মাওলানা আব্দুল বাসিতের সাথে বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জের ধরে রবিবার দিবাগত রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মনাফের নির্দেশে করাইয়া বাজারে সোহেল মিয়ার দোকনের সামনে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায় আয়ূব আলী, কাশেম মিয়া, রুহিন মিয়াগং। রামদা, রড ও অন্যান্য অস্ত্র দিয়ে তাকে আঘাত করে গুরুতর জখম করে। তার হাল্লাচিৎকারে আশে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে মাওলানা আব্দুল বাসিত বাদী হয়ে রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

Manual3 Ad Code

এ ব্যাপারে রাজনগর থানার ওসি মোহাম্মদ মোর্শেদুল হাসান খান বলেন, মারামারির খবর শুনেছি। লোকজন থানায় আসছে। বিষয়টি দেখতেছি। মামলা এখনো রেকর্ড হয়নি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!