কমলগঞ্জে পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ আটক-২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত

কমলগঞ্জে পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ আটক-২

  • শুক্রবার, ২০ জুন, ২০২৫

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত বুধবার (১৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আকনজী ও এসআই আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে ইসলামপুর ইউনিয়নের ভদ্রগাঁওয়ের গুলের হাওর বাজার এলাকা থেকে সাদেক আলী (২৬) ও দিলীপ গড় ওরফে অজয় (২৫) কে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত উভয়ই কমলগঞ্জের চাম্পারায় চা বাগানের (সোনারায়) বাসিন্দা।

Manual1 Ad Code

তল্লাশি করে আটককৃতদের হেফাজত থেকে মোট তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ষাট হাজার টাকা।

Manual5 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল কবির জানান, আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। থানা এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews