ক বি তা || মন্ত্রণালয় মন্ত্রে চলে || আ ব দু ল  হা ই  ই দ্রি ছী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

ক বি তা || মন্ত্রণালয় মন্ত্রে চলে || আ ব দু ল  হা ই  ই দ্রি ছী

  • বুধবার, ৫ আগস্ট, ২০২০

Manual4 Ad Code

মন্ত্রণালয় মন্ত্রে চলে

আ ব দু ল  হা ই  ই দ্রি ছী

করোনার এই করুণ কালে
জালিয়াতির জাল,
কোটিপতি হয়ে গেলো
মোসাহেবের পাল।

Manual5 Ad Code

স্বাস্থ্য বিভাগ অসুস্থ আজ
বলতে লাগে লাজ,
আজব দেশে সাধু সেজে
কুকুর পরে তাজ!

Manual5 Ad Code

জীবন নিয়ে করছে খেলা
করছে আজব ছল,
বিশ্ববাসী জানিতে চায়
কিসে তাদের বল?

পর্যুদস্ত আম জনতা
বলার জায়গা নাই,
ধুকে ধুকে মরছে মানুষ
পায় না কোথাও ঠাঁই।

Manual6 Ad Code

মন্ত্রণালয় মন্ত্রে চলে
বলছে এখন লোক,
জালিয়াতির দিচ্ছে সনদ
বইতেছে তাই শোক।

০৪ আগস্ট ২০২০

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews